পেশাগত উদ্বেগ কী পরবর্তীকালে মানসিক সমস্যার কারণ হতে পারে? কি বলছে বিশেষজ্ঞরা

সুস্থ জীবনযাপনের কারণে পেতে পারেন সুন্দর মানসিকতা। কিন্তু প্রতি দিন ঘরে-বাইরে নানা রকমের সমস্যা সামাল দিতে উদ্বেগ বাড়ছে বই কমছে না। ব্যক্তিগত জীবনের কথা বাদ দিলেও প্রতিদিন কর্মক্ষেত্রে ইঁদুর দৌড়, প্রতিযোগিতা এবং কাজের পরিবেশের সঙ্গে মানিয়ে উঠতে না পারা, কাজ নিয়ে বেশি চিন্তা করার ফলে উদ্বেগ বাড়তে বাড়তে রীতিমতো মনে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মনোবিদদের মতে, শুধু কাজের গতিপ্রকৃতি বা বেশি চিন্তা নয়, পরিবারে কারো যদি উদ্বেগজনিত সমস্যা থাকে, সে ক্ষেত্রে এই রোগের শিকার হতে পারেন যে কেউ। শুধু ব্যক্তি বা সময় বিশেষে তা প্রকট হয়ে ওঠে। কারো ক্ষেত্রে পরীক্ষার আগে, কারো ক্ষেত্রে চাকরি হারানোর ভয়ে, আবার কারো ক্ষেত্রে পরিবারের কাউকে হারানোর ভয়ে উদ্বেগ বেড়ে যেতে পারে।

সারাক্ষণ দুশ্চিন্তায় থাকা, ঘুম কমে যাওয়া, হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়া, হাত-পা কাঁপা, হাঁপানো, কারো কারো ক্ষেত্রে পেটের সমস্যা বা বমি হওয়ার মতো লক্ষণ দীর্ঘ দিন ধরে চলতে থাকলে, তা মনের উপর খারাপ প্রভাব ফেলে। ভবিষ্যতে মনের কোনো গভীর রোগে আক্রান্ত হওয়াও অস্বাভাবিক নয়।

>> প্রথমেই খুঁজে বার করতে হবে ঠিক কোন জায়গা থেকে এই ভয় বা আতঙ্কে উদ্রেক হচ্ছে।

>> প্রাথমিক ভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মন খুলে কারো সঙ্গে কথা বলা প্রয়োজন। পরিবারে যাকে বেশি ভরসা করেন বা যিনি সবচেয়ে কাছের বন্ধু, তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন। যদি তেমন কেউ না থাকেন, অবশ্যই মনোবিদের পরামর্শ নিতে হবে।

>> উদ্বেগের জন্য যদি রাতে ঘুম না আসে, সে ক্ষেত্রে ধূমপান বা মদ্যপান কিন্তু সমাধান হতে পারে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *