সকালে খালি পেটে মাত্র একমুঠো এই জিনিসটি খেলেই জাদুর মতো কমবে ওজন! লুকিয়ে আছে কোন কোন জাদুকরী গুণ?

পুষ্টিগুণে ভরপুর মাখানা এমনিতেই শরীরের জন্য অত্যন্ত উপকারী, তবে বিশেষজ্ঞরা বলছেন—সকালের জলখাবারে বা খালি পেটে এটি খেলে এর কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ ছোট এই ড্রাই ফ্রুটটি নিয়মিত ডায়েটে রাখলে একাধিক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ওজন কমানো থেকে শুরু করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ:
বিশেষ করে যাঁরা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তায় রয়েছেন, তাঁরা প্রতিদিন সকালে একমুঠো মাখানা খেতে পারেন। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং বারবার খাওয়ার প্রবণতা কমায়। পাশাপাশি, মাখানায় থাকা প্রচুর পরিমাণ ফাইবার ও খনিজ উপাদান ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।
ত্বক ও হাড়ের সুরক্ষায় মাখানার জুড়ি মেলা ভার:
গর্ভাবস্থার শারীরিক দুর্বলতা দূর করা হোক কিংবা বয়সের ছাপ মুছে ত্বককে তারুণ্যোজ্বল ও চকচকে করে তোলা—সবক্ষেত্রেই মাখানার অ্যান্টি-এজিং গুণ দারুণ কাজ দেয়। এছাড়া এতে থাকা প্রচুর ক্যালসিয়াম হাড়কে শক্ত ও মজবুত করতে সাহায্য করে।
কীভাবে খাবেন?
অত্যন্ত পুষ্টিকর এই খাবারটি খাওয়ার পদ্ধতিও বেশ সহজ। সামান্য দেশি ঘিতে হালকা ভেজে নিয়ে গোলমরিচ ও নুন মিশিয়ে স্ন্যাক্স হিসেবে এটি খাওয়া যেতে পারে। আবার যাঁদের দুধ পছন্দ, তাঁরা দুধে ফুটিয়েও সুস্বাদু এই খাবারটি প্রতিদিনের ডায়েটে যুক্ত করতে পারেন।