‘পুলিশ দৃশ্যদূষণ দূর করছে!’ ক্যামাক স্ট্রিটের অফিস বিতর্ক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিতর্কিত বিলবোর্ড ও ব্যানার খোলাকে কেন্দ্র করে এবার তীব্র আক্রমণ শানালেন রাজ্য রাজনীতির অন্যতম হেভিওয়েট নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। পুলিশি পদক্ষেপকে সমর্থন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ তীব্র কটাক্ষের সুরে বলেন, “পুলিশ দৃশ্যদূষণ দূর করছে। এই ধরনের বোর্ড লাগিয়ে রাখার কোনো মানেই হয় না। পার্টিই নেই, তার আবার সর্বভারতীয় পার্টি… এসব ফালতু লোককে প্রভাবিত করার চেষ্টা চলছে।” তিনি আরও স্পষ্ট করে জানান, পুলিশ আইন অনুযায়ী এবং তাদের সঠিক মনে করেই এই পদক্ষেপ নিয়েছে।

পাশাপাশি, পুলিশ প্রশাসনের ওপর হামলা ও শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দিলীপ ঘোষ বলেন, “পুলিশের গায়ে হাত তোলা হয়েছে। গুন্ডা দিয়ে মারপিট করা হয়েছে। এখনও তাদের সেই পুরোনো অভ্যাস পাল্টায়নি।” ক্যামাক স্ট্রিটের এই বিলবোর্ড অপসারণ ইস্যু এবং দিলীপ ঘোষের এই চড়া আক্রমণকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চরম উত্তাপ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *