১৫ কোটি টাকা পারিশ্রমিক! ‘মির্জাপুর দ্য মুভি’র জন্য পঙ্কজ ত্রিপাঠী যা নিলেন শুনলে মাথা ঘুরে যাবে

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর সর্বাধিক আলোচিত ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর পর এবার বড় পর্দায় ঝড় তুলতে আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই হাই-ভোল্টেজ সিনেমাটি নিয়ে অনুরাগীদের উন্মাদনা এখন তুঙ্গে। সিরিজের আগের তিনটি সিজন দারুণ সাফল্যের মুখ দেখার পর, সিনেমা রূপেও কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিত এবং মুন্না ভাইয়াদের পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। ছবি মুক্তির ঠিক আগে এই তিন জনপ্রিয় তারকার পারিশ্রমিক নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

খবর অনুযায়ী, ‘মির্জাপুর: দ্য মুভি’-র কাস্টিংয়ের মধ্যে সবচেয়ে দামি তারকা হিসেবে নাম উঠে এসেছে পঙ্কজ ত্রিপাঠির। পর্দায় মির্জাপুরের সর্বেসর্বা নেতা অখণ্ডানন্দ ত্রিপাঠি অর্থাৎ কালীন ভাইয়ার চরিত্রে অভিনয় করার জন্য তিনি একাই নিয়েছেন প্রায় ১৫ কোটি টাকা। সিরিজের সাফল্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই ছবিটির বাকি প্রধান চরিত্র যেমন দিব্যেন্দু এবং আলি ফজলও কোটি কোটি টাকা পারিশ্রমিক হিসেবে ঘরে তুলছেন। সবমিলিয়ে, ওটিটির জনপ্রিয় এই গ্যাং ওয়ার এবার বড় পর্দায় ঠিক কতখানি বাণিজ্য সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *