রাখিতে মহিলাদের ফ্রি মোবাইল রিচার্জ! প্রধানমন্ত্রীর এই ভাইরাল ভিডিওর আসল সত্যটা জানলে চমকে যাবেন

রাখিবন্ধন উৎসব উপলক্ষে দেশের সমস্ত মহিলাকে টানা এক বছর বিনামূল্যে মোবাইল রিচার্জ পরিষেবা দেওয়া হচ্ছে—এমন একটি দাবি সম্বলিত ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। যেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে দাবি করা হয়েছে যে, বিশেষ এই উপহারের সুবাদে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে এক বছরের রিচার্জ পাবেন এবং একটি নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই মিলবে সেই সুবিধা। তবে উৎসবের আবহে ছড়ানো এই খবরের সত্যতা সামনে আসতেই বড়সড় জালিয়াতির পর্দাফাঁস হয়েছে।

কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র ফ্যাক্ট চেক উইংয়ের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও এবং তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। সাইবার অপরাধের একটি বড় ফিশিং স্ক্যামের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পুরনো একটি ভিডিও এডিট করে এই কারসাজি করা হয়েছে। সাধারণ মানুষকে ঠকানো এবং তাঁদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করাই এই প্রতারণা চক্রের মূল উদ্দেশ্য। তাই এই ধরনের ভুয়ো লিঙ্কে ক্লিক করা বা সেখানে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেছে প্রশাসন। যে কোনো সরকারি বা জনকল্যাণমূলক প্রকল্পের সত্যতা যাচাই করতে সর্বদা নির্ভরযোগ্য পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *