মাধ্যমিক পাশেই সরকারি ডাক বিভাগে চাকরি! রেজিস্ট্রেশন শুরু কবে থেকে? জেনে নিন খুঁটিনাটি

সরকারি ডাক বিভাগে চাকরিপ্রার্থীদের জন্য এল এক দুর্দান্ত সুযোগ। যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে রয়েছেন, তাঁদের জন্য ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশিত হয়েছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, মূলত ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া জানা যাবে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে।
শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি:
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি, আবেদনকারীর স্থানীয় ভাষা জানা এবং সাইকেল চালানো বাধ্যতামূলক। কোনও ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র দশম শ্রেণির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধাতালিকার ওপর ভিত্তি করে এই পদে প্রার্থী চয়ন করা হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু: ৩১ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর (বিকেল ৫টা পর্যন্ত)
অনলাইন আবেদন ও ফি জমার সময়সীমা: ২ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর (বিকেল ৫টা পর্যন্ত)
আবেদনপত্র সংশোধনের সুযোগ: ২৩ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর
আবেদনের ওয়েবসাইট: indiapost.gov.in/gdsonlineengagement
বেতন ও আবেদন ফি:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক পদের জন্য বেতন ধার্য করা হয়েছে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত।
আবেদনের ক্ষেত্রে সাধারণ, ওবিসি ও পুরুষ প্রার্থীদের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণি অর্থাৎ তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), বিশেষ ভাবে সক্ষম (PwD) এবং সমস্ত মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য বা ফি লাগবে না। এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে মূল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।