‘পোশাক নয়, সংস্কৃতি থাকে মনে!’ কঙ্গনার আক্রমণের মোক্ষম জবাব দিয়ে কি বললেন কৃতি শ্যানন?

বলিউডের অন্দরমহলে দুই খ্যাতনামী তারকাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে উত্তপ্ত তরজা। একটি গয়না প্রস্তুতকারী সংস্থার রাখির বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি শ্যাননের পরা পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল তুমুল শোরগোল। সেই বিতর্ক নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অন্যদিকে, সমালোচকদের একহাত নিয়ে কড়া ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন কৃতি নিজেও। সব মিলিয়ে এই ঘটনা এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিতর্কের সূত্রপাত যেভাবেএকটি গয়না প্রস্তুতকারী সংস্থার রাখিবন্ধন উৎসবের বিজ্ঞাপনে একটি ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে দেখা গিয়েছিল কৃতি শ্যাননকে। তাঁর সেই ব্র্যালেট স্টাইলের ব্লাউজ এবং স্কার্ট পরা সাজ নিয়েই আপত্তি তোলে নেটপাড়ার একটি বড় অংশ। সামাজিক মাধ্যমে এই নিয়ে ক্ষোভ উগরে দিয়ে কঙ্গনা রানাওয়াত প্রশ্ন তোলেন, ঐতিহ্যের উৎসবে এই ধরনের আধুনিক পোশাক কেন পরা হবে? এমনকি বিজ্ঞাপনটির উপস্থাপনা নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি। কৃতির কড়া জবাবসমালোচনার ঝড় উঠলেও চুপ থাকেননি কৃতি। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে তিনি নিজের মতামত জানিয়ে লেখেন, উৎসবের আসল অর্থ পোশাকের মাপকাঠিতে মাপা যায় না, তা জড়িয়ে থাকে ঐতিহ্য ও অনুভূতির সঙ্গে। নারীদের পোশাক নিয়ে বারবার নাক গলানোর মানসিকতাকে নিশানা করে তিনি আরও লেখেন, সংস্কৃতি মানুষের মনে থাকে, পোশাকে বা নেকলাইনে নয়। পাশাপাশি, রাখিবন্ধনের পবিত্রতা এবং পরিবারের পোষ্যদের প্রতি ভালোবাসার দিকটিও তুলে ধরেন এই অভিনেত্রী। পরবর্তীতে কী বললেন কঙ্গনা?বিতর্ক বাড়ার পর এক সাক্ষাৎকারে কঙ্গনা সাফ জানান, মহিলারা তাঁদের ইচ্ছেমতো যেকোনো পোশাক পরতেই পারেন, সেটিতে কারও বাধা দেওয়ার অধিকার নেই। তবে একই সঙ্গে তাঁর সংযোজন, কোনো বিশেষ উৎসব কেবল বাহ্যিক আধুনিকতার বিষয় নয়, বরং তার নিজস্ব কিছু সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গণ্ডি এবং নিয়ম রয়েছে। পিছু হসল সংশ্লিষ্ট সংস্থাদুই তারকার এই মতপার্থক্য এবং জনমানসে তৈরি হওয়া বিতর্কের জেরে শেষ পর্যন্ত বড় পদক্ষেপ নেয় ওই বিজ্ঞাপন প্রস্তুতকারী সংস্থা। সাধারণ মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে তারা সমস্ত ডিজিটাল ও প্রচার মাধ্যম থেকে ওই বিজ্ঞাপনটি সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কাউকে আঘাত করা তাঁদের উদ্দেশ্য ছিল না। তবে এই ঘটনায় সেলিব্রিটিদের দুই মেরুর অবস্থান যে বিনোদন দুনিয়ায় নতুন আলোচনার খোরাক জুগিয়েছে, তা বলাই বাহুল্য।