মমতার ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বোমা ফাটালেন ঋতব্রত! শহিদ পরিবারকে নিয়ে কোন বিস্ফোরক অভিযোগ তুললেন?

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রকাশিত ২১ জুলাইয়ের তদন্ত কমিশন ও জাস্টিস চ্যাটার্জির রিপোর্ট নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চরম বিতর্ক শুরু হয়েছে। একদিকে যখন শাসক শিবির এই রিপোর্ট সামনে এনে বিভিন্ন ইস্যুতে সরব, ঠিক তখনই শহিদ পরিবারগুলির দুরবস্থা ও বঞ্চনা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি বিধানসভায় ২১ জুলাইয়ের কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে উত্তাপ বেড় চলেছে। এই আবহে উলুবেড়িয়ার অফিসে বিরোধী দলনেতার দ্বারস্থ হন শহিদ রঞ্জিত দাসের পরিবার। দীর্ঘ আইনি লড়াই ও বহু প্রতীক্ষার পর বিগত সরকারের আমলে একটি অস্থায়ী চাকরি পেলেও, সরকার বদলের পরেই সেই চাকরি চলে যাওয়ার মারাত্মক অভিযোগ তুলেছেন শহিদ পবিরারের সদস্যরা।
ঘটনাটি সামনে আসতেই তীব্র আক্রমণ শানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যে শহিদ পরিবারগুলোর রক্তের ওপর দাঁড়িয়ে রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই পরিবারগুলোর সঙ্গেই সবচেয়ে বড় প্রবঞ্চনা করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী পরিবারগুলিকে উপযুক্ত সম্মান ও আর্থিক সাহায্য তো দূরঅস্ত, উল্টে তাদের পেটে লাথি মারা হয়েছে বলে তোপ দেগেছেন তিনি। ভোটের মরশুমে শহিদ পরিবারের এই করুণ পরিণতি ঘিরে রাজ্য রাজনীতিতে এখন প্রতিবাদের ঝড় উঠেছে।