প্রসবের আগে মেকআপ করার হিড়িক! হাসপাতালের বেডে শুয়ে হবু মায়ের এই কাজ দেখে হতবাক খোদ চিকিৎসকরাও

সন্তান প্রসবের ঠিক আগের মুহূর্ত। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার মতো পরিস্থিতি, আর সেই সময়েই কিনা মনে মনে চলছে সাজসজ্জার প্রস্তুতি! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি দৃশ্য ভাইরাল হয়েছে, যা দেখে যেমন অবাক হয়েছেন সকলে, তেমনই হবু মায়ের এই মিষ্টি কাণ্ডে মুখের হাসি চেপে রাখতে পারেননি চিকিৎসকরাও।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বেডে শুয়ে এক গর্ভবতী মহিলা পরম যত্ন সহকারে মুখে মেকআপ করে চলেছেন। আর কিছুক্ষণ পরেই তাঁর কোল আলো করে আসবে নতুন অতিথি। কিন্তু তার আগে সন্তানের মনে নিজের একটি ‘সেরা ফার্স্ট ইমপ্রেশন’ তৈরি করতে চেয়েছিলেন ওই হবু মা। তাঁর এমন অদ্ভুত অথচ ভীষণ মিষ্টি ভাবনার নেপথ্যে ছিল একটাই ইচ্ছে—সন্তান যেন জন্মের পর চোখ খুলেই মায়ের সুন্দর ও হাসিমুখ দেখতে পায়।

এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। প্রসবের মতো উদ্বেগের মুহূর্তেও হবু মায়ের এমন শান্ত মেজাজ এবং সন্তানের প্রতি নিখাদ ভালোবাসার প্রকাশ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ভিডিয়োয় দেখা যায়, হবু মায়ের এই কাণ্ড দেখে পাশে দাঁড়িয়ে থাকা নার্সরাও নিজেদের হাসি আটকাতে পারেননি। মাতৃত্বকে স্বাগত জানানোর এই অভিনব ও উষ্ণ মুহূর্তটি বর্তমানে লাখো মানুষের মন জয় করে নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *