‘বাংলার হাওয়ায় নতুন গন্ধ!’ শতদিনের মাথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ রাজনাথ সিং

বাংলায় নতুন সরকার গঠনের পর ১০০ দিন পূর্ণ হওয়ার প্রাক্কালে রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজের তীব্র প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার গার্ডেনরিচে শিপ বিল্ডার্সের একাধিক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলার উন্নয়ন ও শিল্প সম্ভাবনা নিয়ে একগুচ্ছ ইতিবাচক বার্তা দেন তিনি।

এদিন কলকাতার অনুষ্ঠানে ভূমি পুজো ও শিলান্যাসের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশেই উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শুভেন্দু অধিকারী রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলায় এক বিশাল পরিবর্তন এসেছে এবং উন্নয়নের পথে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। অতীতের শিল্প বন্ধের জল্পনা কাটিয়ে ‘বদলের বাংলা’ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, ভারতের বিকাশযাত্রায় বাংলা এবার নতুন গতি আনবে বলেও আশা প্রকাশ করেন রাজনাথ সিং।

অনুষ্ঠানে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রায় ৩,৪০৪ কোটি টাকার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্প রূপায়ণের ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী। বাংলায় জমি, দক্ষ মানবসম্পদ, পরিকাঠামো এবং কাঁচামালের প্রাচুর্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করলে রাজ্যে আরও বড় বিনিয়োগ আসবে এবং কর্মসংস্থানের সুযোগ বহুগুণ বাড়বে। পাশাপাশি, ‘মেক ইন ইন্ডিয়া’ থেকে ভারত কীভাবে এখন ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর দিকে এগোচ্ছে, তা নিজের বক্তব্যে তুলে ধরেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *