“লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা প্রশ্ন তুলত, আজ তারা কোন মুখে নিয়ম শেখাচ্ছে?” অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্ফোরক নওসাদ সিদ্দিকী!

রাজ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে যারা অতীতে প্রশ্ন তুলত, আজ তারা ক্ষমতায় এসে সাধারণ মানুষকে নিয়মের পাঠ পড়াচ্ছে—এই ভাষাতেই তীব্র আক্রমণ শানালেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ (ISF) নেতা নওসাদ সিদ্দিকী। পাশাপাশি, ‘অন্নপূর্ণা যোজনা’র সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে জেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি।

সম্প্রতি রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় অন্নপূর্ণা যোজনা না পাওয়া নিয়ে ক্ষোভ ও বিক্ষোভের ঘটনা ঘটছে। এই প্রসঙ্গে নওসাদ সিদ্দিকী স্পষ্ট ভাষায় জানান, সাধারণ মানুষ যদি তাদের না পাওয়া অধিকার ও বঞ্চনার বিরুদ্ধে সম্পূর্ণ নিয়ম মেনে গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ দেখান, তবে সেই আন্দোলনের প্রতি তাঁর ও তাঁর দলের পূর্ণ সমর্থন থাকবে।

রাজনৈতিক মহলের মতে, অন্নপূর্ণা যোজনা ঘিরে তৈরি হওয়া এই জনরোষকে হাতিয়ার করে শাসক শিবিরকে বাড়তি চাপে ফেলতে চাইছে আইএসএফ। বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *