রেস্তোরাঁ বা বাজারের পনির খাঁটি তো? ভেজাল চেনার এই সহজ উপায়গুলো না জানলে পস্তাবেন

বাজার থেকে কিনে যে পনির খাচ্ছেন বা রেস্তরাঁর খাবারে খাচ্ছেন, তা কি আদৌ স্বাস্থ্যকর? কম খরচে বেশি লাভের লোভে বাজারে ক্রমশ থাবা বসাচ্ছে ‘অ্যানালগ’ বা কৃত্রিম পনির। সম্প্রতি ছত্তিশগড়, মহারাষ্ট্র ও গুজরাতের খাদ্য নিরাপত্তা দফতরের (FDA) অভিযানে বেশ কিছু হোটেল ও ক্লাউড কিচেনে এই ভেজাল পনিরের হদিশ মেলায় তিন রাজ্যে এর উৎপাদন ও বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রাহকরা অজান্তেই খাঁটি ভেবে যা খাচ্ছেন, তা আসলে শরীরে বড় বিপদ ডেকে আনতে পারে।

পুষ্টিবিদদের মতে, আসল পনির দুধ থেকে তৈরি হলেও এই কৃত্রিম পনির তৈরি হয় সস্তার ভেজিটেবল অয়েল, ক্যাসিন, বিভিন্ন কেমিক্যাল, স্টার্চ এবং ইমালসিফায়ারের মতো ক্ষতিকর উপাদান দিয়ে। দেখতে ও স্বাদে হুবহু আসল পনিরের মতো হলেও এর পুষ্টিগুণ তো দূরঅস্ত, উল্টে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। তবে FSSAI-এর দেওয়া কিছু সহজ উপায় মেনে চললে ঘরে বসেই খাঁটি ও ভেজাল পনিরের পার্থক্য চিনে নেওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *