অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করা যাচ্ছে? কীভাবে নাম তুলবেন? রইল পদ্ধতি

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে নানা জল্পনা। যোগ্য উপভোক্তারা প্রতিমাসে ৩০০০ টাকা করে পাবেন বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে জানানো হয়েছে, এখনও যারা এই যোজনায় টাকা পাননি বা আবেদন করতে পারেননি, তাঁরা পোর্টালে নতুন করে আবেদন করতে পারবেন। আপনি কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান? তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরি। কারণ হাতে আর বেশি সময় নেই। তাহলে চলুন জেনে নেওয়া যাক আবেদনের বিস্তারিত প্রক্রিয়া।

অনলাইনে আবেদন করা যাবে সরকারি Annapurna Yojana Portal-এর মাধ্যমে। সরকারি তথ্য অনুযায়ী, আবেদন করা যায় West Bengal Social Registry Portal পোর্টালে। অনলাইনে আবেদন করার জন্য কয়েকটি নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে পোর্টালে গিয়ে অন্নপূর্ণা যোজনার অনলাইন অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন সংক্রান্ত অপশন নির্বাচন করতে হবে। দ্বিতীয় ধাপে, আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, ভোটার কার্ড, মোবাইল নম্বর এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে দিতে হবে। তৃতীয় ধাপে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ অন্নপূর্ণা যোজনার টাকা ডিবিটি-র মাধ্যমে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা রয়েছে। চতুর্থ ধাপে, ফর্মের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি বা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি নিরাপদে রেখে দিতে হবে।

যোজনা পোর্টালে আবেদন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ নথি বাধ্যতামূলক হিসেবে জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে ভোটার কার্ড বা এপিক, আধার কার্ড এবং একটি সক্রিয় মোবাইল নম্বর। আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি অনলাইন ফর্মে পরিবার সম্পর্কিত বিস্তৃত তথ্যও চাওয়া হয়। ১২ পাতার বাংলা ফর্মে পরিবারের সদস্যদের নাম, জন্মতারিখ, ঠিকানা, সম্পর্ক, প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার-সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, ভোটার কার্ডের তথ্য, বিধানসভা কেন্দ্র ও পার্ট নম্বর-সহ একাধিক তথ্য চাওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার নামে বিভিন্ন ভুয়ো লিঙ্ক ও ওয়েবসাইট ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। তাই আধার, ব্যাঙ্কের তথ্য বা অন্যান্য ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে অবশ্যই সরকারি পোর্টাল ব্যবহার করুন। অচেনা লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য দেবেন না।

‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যাঁরা বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন, এবার তাঁরা ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা পাবেন। ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদনকারীদের নথিপত্র ভেরিফিকেশনের কাজ চলছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আবারও নতুন করে আবেদন করা যাবে। যাঁরা এখনও ফর্ম জমা দিতে পারেননি, তাঁদের জন্য এই বিশেষ সুবিধার ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসে আবেদন যাচাইয়ের পর প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মানুষ এই সুবিধার আওতায় এসেছেন। এদিকে, এখনও পর্যন্ত কিছু আবেদন বাতিল হয়েছে এবং আরও কিছু আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে বলে সরকারি সূত্রে খবর। বাতিল হওয়া আবেদনকারীদের যাতে প্রকৃত যোগ্যতা থাকলে তাঁরা ফের প্রকল্পের সুবিধা পান, সেই লক্ষ্যেই বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। যাচাই শেষ না হওয়া পর্যন্ত নতুন করে ফর্ম গ্রহণ প্রক্রিয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। কয়েক সপ্তাহ ধরেই অন্নপূর্ণা যোজনার পোর্টাল বন্ধ থাকায় নতুন করে অনেকেই আবেদন করতে পারেননি। তাঁদের জন্যই এই বড়সড় ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, নতুন আবেদন যাঁরা করতে চান, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তাঁরা সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *