সস্তা হলো বাজেট ফোন! কোয়ালকমের লেটেস্ট প্রসেসরযুক্ত পোকোর নতুন ৫জি মডেলে বিরাট ছাড়, কবে থেকে বিক্রি?

দেশীয় প্রযুক্তি বাজারে বাজেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন ৫জি স্মার্টফোন লঞ্চ করল জনপ্রিয় ব্র্যান্ড পোকো। নতুন প্রজন্মের গ্রাহকদের আকর্ষণ করতে দুর্দান্ত ডিজাইন এবং একগুচ্ছ প্রিমিয়াম ফিচার নিয়ে হাজির হয়েছে নতুন এই ডিভাইসটি। সবথেকে বড় বিষয় হলো, ভারতে এই প্রথমবার কোনো স্মার্টফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা এই ফোনটিকে সমসাময়িক অন্যান্য বাজেট মডেলের থেকে অনেকটাই এগিয়ে রাখবে।

ডিজাইন ও ডিসপ্লে

নতুন এই ফোনটি বাজারে পাওয়া যাবে নীল, কালো এবং সবুজ—এই তিনটি আকর্ষণীয় রঙের বিকল্পে। এর মধ্যে সবুজ ভ্যারিয়েন্টটির পিছনে রয়েছে প্রিমিয়াম লেদার ফিনিশ এবং সোনালি রঙের ক্যামেরা মডিউল, যা ডিভাইসটিকে বেশ ক্লাসি লুক দেয়। ফোনটিতে দেওয়া হয়েছে একটি ৬.৯ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৮২৫ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস সেভেন আই। বিশেষ করে এর ‘ওয়েট টাচ ২.০’ ফিচারের সুবাদে ভেজা হাসেও স্ক্রিন অত্যন্ত মসৃণভাবে কাজ করবে।

পারফরম্যান্স ও স্টোরেজ

ফনটিতে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তিতে তৈরি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ চিপসেট। গেমিং ও গ্রাফিক্সের অভিজ্ঞতা ভালো করতে রয়েছে ডেনো ৬১৩ জিপিইউ। দ্রুত অ্যাপ খোলার সুবিধার পাশাপাশি এতে ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের সুবিধা রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপার ওএস থ্রিতে চলবে এবং কোম্পানি জানিয়েছে যে এটি চার বছরের অপারেটিং সিস্টেম ও ছ বছরের সিকিউরিটি আপডেট পাবে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এর বিশাল ৭৯০০ এমএএইচ ব্যাটারি। সংস্থার দাবি, একবার সম্পূর্ণ চার্জ দিলে সাধারণ ব্যবহারে এই ব্যাটারি একটানা তিন দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া ফটোগ্রাফির জন্য পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি এআই ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

দাম ও লভ্যতা

পিওকো এম৮এক্স ৫জি ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে আনা হয়েছে। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজযুক্ত মডেলটির দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম ২২,৯৯৯ টাকা। আগামী ২৭ আগস্ট থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এই ফোনের বিক্রি শুরু হবে। তবে লঞ্চ অফার হিসেবে প্রথম দিনেই ক্রেতারা সোজা ২,০০০ টাকার ছাড় পেতে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *