‘এ রাজ্যে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে!’ যাদবপুর ইস্যুতে চরম হুঁশিয়ারি দিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে বন্দে মাতরম গাওয়া হয় না এবং জাতীয় পতাকাও তোলা হয় না—এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অন্নপূর্ণা যোজনা নিয়ে আয়োজিত এক সভা থেকে এই মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক ছাত্র সংঘর্ষের আবহেই যাদবপুরের অন্দরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার হুংকার দিয়েছেন শুভেন্দু।

শনিবারের সভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কড়া ভাষায় আক্রমণ করে শুভেন্দু বলেন, সেখানে শিক্ষা দফতরকে ঢুকতে দেওয়া হয় না এবং সিসি ক্যামেরা লাগাতেও বাধা দেওয়া হয়। এই পরিস্থিতিতে সাফ জানিয়ে দেওয়া হয় যে, এ রাজ্যে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। দেশপ্রেম বা রাষ্ট্রবাদের সঙ্গে কোনো আপস করা হবে না। এছাড়া সাম্প্রতিককালে কাশ্মীর নিয়ে ওঠা বিভিন্ন স্লোগান এবং জাতীয় দিবস পালন না করা প্রসঙ্গেও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণের লক্ষ্যেই সরকার এগোচ্ছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *