বহিরাগতদের তাণ্ডব আর ভাঙচুরের জেরে চরম উত্তেজনা! যাদবপুর কাণ্ড তদন্তে কড়া পদক্ষেপ নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় অবশেষে টনক নড়ল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ঘটনার দীর্ঘ ৩৭ ঘণ্টা পর পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি, সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে এবং দোষীদের চিহ্নিত করতে ৩ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৯ তারিখ গভীর রাতে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। মূল গেটের সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ ফলক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং ক্যাম্পাসের অভ্যন্তরে ঘটে যাওয়া ১৯ ও ২০ তারিখের ধারাবাহিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন উপাচার্য। পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর এবার তদন্ত কমিটির রিপোর্টের ওপর নির্ভর করেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *