‘স্বৈরাচারী’ আচরণের অভিযোগ এনে আইএসএফ ছাড়লেন আরাবুল ইসলাম, ভোটের আগে বড় চমক কোন পথে?

ভাঙড়ের রাজনীতিতে ফের একবার বড়ো রাজনৈতিক পটপরিবর্তনের ইঙ্গিত। বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টে (আইএসএফ) যোগ দিয়েছিলেন দাপুটে নেতা আরাবুল ইসলাম। কিন্তু মাত্র পাঁচ মাসের মাথাতেই দলবদলের সিদ্ধান্ত থেকে সরে এসে আইএসএফ ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি। দলের বিরুদ্ধে একনায়কতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণের তীব্র অভিযোগ তুলে এই পদত্যাগ করেছেন এই নেতা, যা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে।

আইএসএফ ছেড়ে আসার ঘোষণা দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। তাহলে কি খুব শীঘ্রই পুরানো দল তৃণমমূলেই ফিরে যাচ্ছেন আরাবুল? কারণ এর আগে যখন তিনি আইএসএফে যোগ দিয়েছিলেন, তখন তৃণমূলের অন্দরে তাঁকে কোণঠাসা করে রাখার অভিযোগ তুলেছিলেন। কিন্তু নওশাদ সিদ্দিকীর শিবিরে গিয়েও যে তাঁর রাজনৈতিক স্বস্তি মেলেনি, তা তাঁর পদত্যাগের পদক্ষেপে স্পষ্ট। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে ভাঙড়ের মাটিতে আরাবুলের এই রাজনৈতিক ইউ-টার্ন আসন্ন নির্বাচনের সমীকরণকে যে অনেকটাই প্রভাবিত করবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *