ভাঙড়ে বড় ধাক্কা পীরজাদার দলে! ISF ছাড়লেন ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম, ক্ষোভ উগরে দিলেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে

আসন্ন রাজনৈতিক সমীকরণের আগে বড়সড় ভাঙন আইএসএফ শিবিরে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা পরিচিত মুখ তথা ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম দল ছাড়ার ঘোষণা করলেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিস্ফোরক পোস্ট করে তিনি দলত্যাগের কথা জানান।

আরাবুল ইসলাম তাঁর পোস্টে সরাসরি তোপ দেগে লিখেছেন, আইএসএফের স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে তিনি তীব্র ধিক্কার জানান। তাঁর অভিযোগ, দলের তথাকথিত লুম্পেন বাহিনীর অত্যাচারে ভাঙড় জুড়ে সাধারণ মানুষের ওপর নেমে এসেছে নানা অনাচার। আর এই ধরনের অন্যায়ের প্রতিবাদ জানিয়েই তিনি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে স্পষ্ট করে দিয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের ঠিক আগে এই ধরনের হাই-প্রোফাইল নেতার দলবদল বা পদত্যাগের ঘোষণা ভাঙড়ের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। দলের অন্দরের ক্ষোভ কীভাবে সামাল দেয় নেতৃত্ব, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *