পকেটে টান পড়বে! গ্রহের চালে বদলাচ্ছে ভাগ্য? অগস্টের শেষেই কপাল খুলবে কোন তিন রাশির?

টাকা-পয়সা ও সুখ-শান্তির কারক গ্রহ শুক্র খুব শীঘ্রই তাঁর অবস্থান বদলাতে চলেছেন। জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী, গ্রহদের রাশি বা নক্ষত্র পরিবর্তন মানবজীবনে গভীর প্রভাব ফেলে। জ্যোতিষবিদদের গণনা অনুযায়ী, চলতি অগস্ট মাসের ২৫ তারিখ শুক্র হস্তা নক্ষত্র ত্যাগ করে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবেন। আর এই নক্ষত্র পরিবর্তনের জেরে অগস্টের শেষ সপ্তাহ থেকেই মূলত তিন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কোন কোন রাশির সুখের দিন আসতে চলেছে?
বৃষ রাশি: জ্যোতিষবিদদের মতে, শুক্রের এই পরিবর্তনের ফলে এই রাশির জাতক-জাতিকাদের রোজগার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। চাকরিতে নতুন দায়িত্ব বা পদোন্নতির জোরালো সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও মিলবে বড় লাভের মুখ। সেই সঙ্গে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হওয়ায় মন ভালো থাকবে এবং শারীরিক সুস্থতাও বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: বিশেষজ্ঞদের দাবি, এই রাশির জাতকদের বহুদিনের অমরা বা স্বপ্ন এবার পূরণ হওয়ার সোনালী সুযোগ আসতে পারে। আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতে কাউকে টাকা ধার দিয়ে থাকলে, সেই আটকে থাকা অর্থ এবার হাতে ফেরত পাওয়ার প্রবল আশা দেখছেন জ্যোতিষীরা। পাশাপাশি, অফিসে কাজের স্বীকৃতি এবং পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকতে পারে।
মকর রাশি: জ্যোতিষীদের গণনা বলছে, মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে শুক্রের বিশেষ শুভ প্রভাব পড়তে চলেছে। এর ফলে জীবনের পুরনো নানা ঝুট-ঝামেলা ও জটিলতা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে মান-সম্মান ও প্রতিপত্তি বাড়বে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির খোঁজ করছেন, তাঁরা এবার আশানুরূপ ভালো সুযোগ পেতে পারেন। পাশাপাশি ব্যবসায়ীদের লাভের পরিমাণও বহুগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।