ডিএ বৃদ্ধির বিরাট ঘোষণা! পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া সহ মোটা টাকা

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ঘোষণা অনুযায়ী, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এতদিন কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় যে ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন, তা বৃদ্ধি পেয়ে এখন ৬০ শতাংশে দাঁড়িয়েছে। এই নতুন হার কার্যকর করা হয়েছে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে।

অর্থ বিভাগ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মীরা চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সময়ের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির এই বকেয়া টাকাও হাতে পাবেন। সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, এই বর্ধিত মহার্ঘ ভাতা আগস্ট মাসের বেতনের সঙ্গেই প্রদান করা হবে। এর সঙ্গে চলতি বছরের প্রথম সাত মাসের বকেয়া টাকাও মিটিয়ে দেওয়া হবে। ফলে নিয়মমাফিক প্রক্রিয়া সম্পন্ন হলে সেপ্টেম্বরের বেতনের সঙ্গেই এই বকেয়া টাকা সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে।

পাশাপাশি, মহার্ঘ ভাতা প্রদান সংক্রান্ত পূর্বের চালু থাকা নিয়ম এবং পদ্ধতিগুলিই এক্ষেত্রে বহাল থাকবে বলে জানানো হয়েছে। এই বাবদ প্রয়োজনীয় আর্থিক ব্যয়ভার সংশ্লিষ্ট কর্মচারীদের বেতন ও ভাতা যে হিসাব খাতের অনুদান থেকে মেটানো হয়, সেই একই অনুদান খাত থেকে নির্বাহ করা হবে। অন্যদিকে, অনুদান-সহায়তা প্রাপ্ত প্রতিষ্ঠান এবং জেলা পরিষদের কর্মচারীদের ক্ষেত্রেও প্রাসঙ্গিক প্রধান খাতের অধীনস্থ উপ-খাত থেকেই এই খরচ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের মরসুমের ঠিক আগে সরকারের এই পদক্ষেপে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগী যে আর্থিকভাবে উপকৃত হবেন, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *