রাজ্য কি সত্যিই নির্দেশ দিয়েছে? মসজিদের মাইক মামলা নিয়ে হাইভোল্টেজ রায় আদালতের!

মসজিদ চত্বর থেকে মাইক খোলার দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ত্রুটিপূর্ণ আর্জির জেরে এই মামলাটি খারিজ করা হয়েছে বলে আদালতের তরফে জানানো হয়েছে। রাজ্যের তরফে মাইক খোলার ওপর কোনও ধরনের লিখিত নির্দেশ জারি করা হয়নি বলেই এই মামলায় স্পষ্ট করে দিয়েছে আদালত।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণ, সংবাদপত্রের আর্টিকেলে কোথাও এমন কোনও তথ্য বা দাবি করা হয়নি যার ভিত্তিতে বলা যায় পুলিশ স্বয়ং গিয়ে মাইক খুলে দিয়েছে। পাশাপাশি, আদালতের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে কোনও ভুক্তভোগী নির্দিষ্ট কোনো অভিযোগ নিয়ে সরাসরি আদালতের দ্বারস্থ হননি।

পরিস্থিতি পর্যালোচনা করে এবং আইনি ত্রুটির কথা মাথায় রেখে আদালত এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশ দেওয়া থেকে বিরত থাকে। একই সঙ্গে মামলাটি সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে। আদালতের এই রায়ের ফলে বর্তমান পরিস্থিতিতে আইনি লড়াইয়ের ময়দানে বড়সড় মোড় এল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *