পুজোর আগেই ৫০০০ টাকা বেতন বাড়ছে সরকারি কর্মীদের, বড় ঘোষণা CM শুভেন্দুর

পরিবেশ রক্ষা এবং সবুজের বিস্তার ঘটাতে রাজ্যে এক বড়সড় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার কলকাতার ময়দানের পাশে মোহরকুঞ্জে গাছ লাগিয়ে এই অভিযানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন অনুষ্ঠানমঞ্চ থেকে পরিবেশ রক্ষায় ম্যানগ্রোভের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের বনকর্মীদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় আর্থিক ছুটির ঘোষণা করেছেন তিনি।

বনকর্মীদের বেতন বৃদ্ধির বড় ঘোষণা

এদিন মোহরকুঞ্জের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান যে, আসন্ন দুর্গাপুজোর আগেই রাজ্যের বনকর্মীদের মুখে হাসি ফোটাতে তাঁদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। কোন পদে কত টাকা বেতন বাড়ছে, তা একনজরে দেখে নেওয়া যাক:

  • রেঞ্জার: রাজ্যে বর্তমানে কর্মরত ৫০০ জন ফরেস্ট রেঞ্জারের বেতন আগামী অক্টোবর মাস থেকেই সরাসরি ৫,০০০ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে।

  • বিট অফিসার: ৫০০ জন বিট অফিসারের ক্ষেত্রেও অক্টোবর মাস থেকে মাসিক বেতন ৫,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে।

  • ফরেস্ট গার্ড: ৬৫০ জন ফরেস্ট গার্ডের বেতনও সমপরিমাণ অর্থাৎ ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

  • বন সহায়ক: বর্তমানে ১৫০০ জন বন সহায়ক মাসিক ১০, তাঁদের বেতন ২,০০০ টাকা বাড়িয়ে ১২,০০০ টাকা করা হলো।

আসন্ন অক্টোবর মাসের উৎসবের মরসুমের আগেই এই বাড়তি বেতন হাতে পেয়ে কর্মীরা উপকৃত হবেন বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

পরিবেশ রক্ষা ও ম্যানগ্রোভ নিয়ে কড়া বার্তা

এদিনের অনুষ্ঠান থেকে কলকাতার বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আকাশের দিক থেকে বৃহত্তর কলকাতার দিকে তাকালে ভয় লাগবে, পুরো শহরটা কংক্রিটের জঙ্গল হয়ে গিয়েছে। অথচ নিউটাউন বা কলকাতা পেরোলেই সবুজের সুবাস পাওয়া যায়। তাই আমাদের ‘সিটি অফ জয়’ বা আনন্দের শহরকে বাঁচিয়ে রাখতে হলে প্রচুর পরিমাণে গাছ লাগাতেই হবে।”

পাশাপাশি সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষা নিয়ে বিশেষ জোর দেন তিনি। গোসাবা, হিঙ্গলগঞ্জ ও টাকির মতো এলাকায় ম্যানগ্রোভ ধ্বংস করে বনের জমি দখল করে ইটভাটা ও টালিভাটা গড়ে তোলার তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। সাইক্লোন বা সামুদ্রিক কোটালের সময় ম্যানগ্রোভই যে প্রাকৃতিক রক্ষাকর্তার কাজ করে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান যে, আগামী শীতের মরসুমে সুন্দরবনে প্রায় ৩ কোটি নতুন ম্যানগ্রোভ গাছ লাগানোর সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *