সুশান্তের মৃত্যুর পরের সেই দুঃসহ দিনগুলো! কীভাবে তছনছ হয়ে গিয়েছিল পুরো পরিবার? মুখ খুললেন রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তীব্র বিতর্ক এবং আইনি ঝামেলার মুখে পড়েছিলেন প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী। দীর্ঘ নীরবতা ভেঙে সেই কঠিন সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। ফারহা খানের ইউটিউব ভ্লগে সম্প্রতি রিয়া জানিয়েছেন, সেই সময়ের চরম বিতর্ক কীভাবে কেবল তাঁর একার জীবন নয়, বরং তাঁর গোটা পরিবারকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছিল।

রিয়ার কথায়, ওই কঠিন পরিস্থিতিতে তাঁর পরিবারের প্রতিটি সদস্যকে চরম মূল্য চুকাতে হয়েছে। তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। সেনা থেকে অবসরের পর তিনি একটি নামী হাসপাতালে মেডিকেল সুপারিনটেনডেন্টের চাকরিও পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে হাসপাতালের কর্তৃপক্ষ যখন জানতে পারেন যে তিনি রিয়া চক্রবর্তীর বাবা, তখন তাঁকে সেই চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়।

বাবার পাশাপাশি এই পরিস্থিতির মারাত্মক প্রভাব পড়েছিল তাঁর ভাই শৌভিকের উপরেও। রিয়া জানান, আইআইএম-এ (IIM) সুযোগ পাওয়ার পরেও পরিস্থিতির চাপে ভাই তাঁর পড়াশোনা আর চালিয়ে যেতে পারেননি। সেই সময় গোটা পরিবারের জীবন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল। উল্লেখ্য, এই মামলার জেরে রিয়া এবং তাঁর ভাই শৌভিক উভয়কেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-র হাতে গ্রেপ্তার হতে হয়েছিল এবং কাটাতে হয়েছিল কারাবাসও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *