ছাদ ঢালাইয়ের আগে এই হিসাব না করলে পস্তাবেন! ১০০ বর্গফুটে কত বস্তা সিমেন্ট ও রড লাগবে জানেন?

বাড়ি তৈরির সময় ছাদ ঢালাইয়ের নাম শুনলেই পকেটের টান নিয়ে চিন্তায় পড়েন মধ্যবিত্তরা। সঠিক হিসাবের অভাবে প্রায় প্রতি ক্ষেত্রেই বাজেট বিগড়ে যায়। আপনিও যদি ১০০ বর্গফুটের একটি ছাদ ঢালাই করানোর কথা ভেবে থাকেন, তবে এই বিশদ খরচ ও উপকুলের হিসাবটি আপনার জমানো টাকা বাঁচাতে দারুণভাবে সাহায্য করবে।

নির্মাণ কাজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত অভিজ্ঞ বিশেষজ্ঞদের মতে, মূলত দুই উপায়ে ছাদ ঢালাই করা হয়ে থাকে— বিমবিহীন সিলিং এবং অতিরিক্ত মজবুত বিমযুক্ত সিলিং। এই দুই পদ্ধতির ওপর ভিত্তি করেই উপকরণের পরিমাণে তারতম্য ঘটে।

১০০ বর্গফুটে কত উপকরণ লাগবে?

প্রায় সাড়ে চার ইঞ্চি পুরু একটি সাধারণ সিলিংয়ের আনুমানিক হিসাব বলছে, ১০০ বর্গফুটের একটি বিমবিহীন ছাদ ঢালাই করতে প্রয়োজন হয়:

  • বালি: প্রায় ৩০ কিউবিক ফুট

  • কাঁকর বা চিপস: প্রায় ৪০ কিউবিক ফুট

  • রড (TMT Bar): প্রায় ৭৫ থেকে ৮০ কিলোগ্রাম

  • সিমেন্ট: প্রায় ৬ বস্তা

সঠিক পরিমাপ এবং উপকুলের এই নিখুঁত হিসাব জানা থাকলে যেমন নির্মাণ কাজের মান ভালো থাকে, তেমনই রাজমিস্ত্রিদের কারচুপির হাত থেকেও রক্ষা পাওয়া সম্ভব। তাই ছাদ ঢালাইয়ের কাজে নামার আগে পকেট ও বাজেট সুরক্ষিত রাখতে এই হিসাব মাথায় রাখা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *