ওআরএস থেকে বেডসিট— কেন ৬৫০ কোটির দুর্নীতি নিয়ে মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী ও সচিব? জানুন আসল সত্যি

দিল্লির স্বাস্থ্য দপ্তরের অন্দরে ৬৫০ কোটি টাকার কথিত স্বাস্থ্য কেলেঙ্কারির ঘটনা ঘিরে মন্ত্রী ও সচিবের দ্বন্দ্ব চরমে উঠেছে। ওআরএস (ORS) স্যাশে, হাসপাতালের বেডসিট এবং পোর্টেবল ডিজিটাল এক্স-রে মেশিন কেনাকাটায় অনিয়মের অভিযোগ তুলে স্বাস্থ্য সচিব রূপেশ ঠাকুর এসিবি (ACB)-তে অভিযোগ দায়ের করেছিলেন। যার ভিত্তিতে এফআইআর ও তদন্ত শুরু হতেই স্বাস্থ্যমন্ত্রী ড. পঙ্কজ কুমার সিং এবং সচিবের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রশাসনিক টানাপোড়েন।

স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, সচিব এ পর্যন্ত কেনাকাটার যে জবাব দিয়েছেন তা সম্পূর্ণ অসন্তোষজনক। এর আগেও সাতবার তথ্য তলব করা হলেও সঠিক ও বিস্তারিত রেকর্ড দেওয়া হয়নি। উল্টে ‘নথি তদন্তকারী সংস্থার কাছে আছে’ বলে তথ্য গোপন করা হচ্ছে।

কোন কোন বিষয়ে বিতর্ক?

  • ওআরএস (ORS): এসিবি-র অভিযোগে যেখানে ওআরএস স্যাশের দাম ১৫ টাকা বলা হয়েছে, সেখানে দপ্তরের দাবি সেগুলি মাত্র ৮.৭০ টাকায় কেনা হয়েছে।

  • বেডসিট ও এক্স-রে মেশিন: ১২০ টাকার বেডসিট ৫০০ টাকায় কেনার অভিযোগ থাকলেও মন্ত্রীর পালটা দাবি, ৩৯০ টাকায় কেনা এই বেডসিটের মান এই দামেই উপযুক্ত। একইভাবে ১১ লাখ টাকার এক্স-রে মেশিন ৩৩ লাখে কেনার অভিযোগ উড়িয়ে দিয়ে জানানো হয়েছে, কেন্দ্রীয় জেম (GeM) পোর্টাল এবং অন্যান্য রাজ্যও একই দামে এই মেশিন কিনেছে।

মন্ত্রী পঙ্কজ কুমার সিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অভিযোগ সত্য না ভুল তা প্রমাণের জন্য আগামী ১৭ আগস্টের মধ্যে রেকর্ড ভিত্তিক বিন্দুওয়ার ও সংশোধিত জবাব দিতে হবে। সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় আগামী দিনে এই সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *