রবিবারের আগেই ভাসবে দক্ষিণবঙ্গ! কলকাতা সহ একাধিক জেলায় জারি চরম অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা

পুজোর আগে ফের একবার আবহাওয়া বদলের স্পষ্ট ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার থেকেই দক্ষিণবঙ্গের অন্তত ৫টি জেলায় বৃষ্টির পরিমাণ ও তীব্রতা উল্লেখযোগ্যভাবে বহুগুণ বেড়ে যাবে। পাশাপাশি, ভিজবে তিলোত্তমা অর্থাৎ কলকাতাও।
কোথায় কোথায় জারি লাল সতর্কতা?
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি বদলে যেতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলোতে জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে যখন ভারী বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস, তখন উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটা কিছুটা আলাদা। উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলোতে আপাতত অতি ভারী বৃষ্টির কোনো লাল সতর্কতা নেই। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তরবঙ্গের বেশ কিছু বিক্ষিপ্ত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি এড়াতে এবং আবহাওয়ার গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখতে বলা হয়েছে। কৃষকদের জন্যও প্রয়োজনীয় সতর্কতা জারি করা হয়েছে।