ঘরে বসেই পরিবর্তন করুন আধার অ্যাপের সিকিউরিটি পিন! জালিয়াতি এড়াতে জেনে নিন সহজ নিয়ম

বর্তমান দিনে দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথিপত্র। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে আধার সংক্রান্ত বিভিন্ন পরিষেবা এখন অনেকটাই সহজ করে দিয়েছে সরকার। আর এই সমস্ত কাজের সুবিধার জন্যই ব্যবহারকারীদের আধার অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তবে ঘরের বসে বা মোবাইলের মাধ্যমেই আধার সংক্রান্ত একাধিক কাজ সহজে করা সম্ভব হওয়ায়, এই অ্যাপের ডিজিটাল নিরাপত্তার দিকটি অত্যন্ত জরুরি। বিশেষ করে, ব্যবহৃত সিকিউরিটি পিন দীর্ঘদিন ধরে এক থাকলে অথবা কেউ তা ভুলে গেলে কীভাবে তা নতুনভাবে সেট করবেন, তা জেনে রাখা অত্যন্ত প্রয়োজন।

আধার অ্যাপের নিরাপত্তা কেন জরুরি?

আধার অ্যাপের মধ্যে আধার নম্বর, ডিজিটাল পরিচয়সহ একাধিক সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। তাই স্মার্টফোনে এই অ্যাপের পিন সুরক্ষিত রাখা অত্যন্ত আবশ্যক। নিয়মিত সিকিউরিটি পিন পরিবর্তন করলে কোনো অননুমোদিত ব্যক্তির পক্ষে অ্যাপে অবৈধভাবে প্রবেশ করার ঝুঁকি অনেকটাই কমে যায়।

কীভাবে পরিবর্তন করবেন পিন?

স্মার্টফোনে আধার অ্যাপের পিন পরিবর্তন করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। এর জন্য প্রথমে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:

১. প্রথমে আপনার স্মার্টফোনে থাকা আধার অ্যাপটি ওপেন করুন এবং বর্তমান পিন দিয়ে লগইন করুন।

২. এরপর অ্যাপের প্রোফাইল বা ‘সেটিংস’ (Settings) বিভাগে যান।

৩. সেখানে সিকিউরিটি বা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন অপশনের মধ্য থেকে ‘চেঞ্জ পিন’ (Change PIN) অথবা ‘আপডেট পিন’ অপশনটি খুঁজে বের করুন এবং তাতে ক্লিক করুন।

৪. নির্দেশিকা অনুযায়ী নতুন পিন সেট করে প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

পিন ভুলে গেলে কী করবেন?

যদি কোনো কারণে আপনি আধার অ্যাপের পুরনো পিনটি ভুলে যান, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আধার অ্যাপেই থাকা ‘ফরগেট পিন’ (Forgot PIN) অপশনের মাধ্যমে খুব সহজেই নতুন পিন তৈরি করা সম্ভব। এই প্রক্রিয়ার জন্য ওটিপি (OTP) যাচাই করা বাধ্যতামূলক। আধারের সঙ্গে যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে, সেই নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপি সঠিকভাবে এন্টার করে যাচাই করার পরেই আপনি নতুন পিন সেট করতে পারবেন।

সতর্কতা ও কিছু জরুরি টিপস

পিন পরিবর্তনের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ নজর দেওয়া উচিত:

নতুন পিন এমন নির্বাচন করা উচিত যা অন্য কেউ সহজে অনুমান করতে না পারে।

জন্মতারিখ, ‘1234’, ‘0000’-এর মতো অত্যন্ত সহজ ও সাধারণ সিকিউরিটি কোড ব্যবহার না করাই শ্রেয়।

নিজের সুরক্ষার স্বার্থে আধার অ্যাপের পিন কখনই অন্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *