শ্যামোপ্তির আগে ঠিক কতগুলি সম্পর্কে জড়িয়েছিলেন রণজয়?-বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই বিস্ফোরক তথ্য!

এই মুহূর্তে টেলিপাড়ার অন্দরে কান পাতলে একটাই নাম শোনা যাচ্ছে—রণজয় বিষ্ণু। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই অত্যন্ত জাঁকজমক করে অভিনেত্রী শ্যামোপ্তি মুদলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই অভিনেতা। কিন্তু বিয়ের মাত্র ৬ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ ও ডিভোর্সের গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়া। যদিও ঠিক কী কারণে এই তারকা দম্পতির সংসারে ভাঙন ধরল, তা এখনও স্পষ্ট নয়, তবে রণজয়ের সম্পর্কের অতীত নিয়ে শুরু হয়েছে তীব্র চর্চা। এক নজরে দেখে নেওয়া যাক শ্যামোপ্তির সঙ্গে বিয়ের আগে কোন কোন সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু:

১. অস্মিতা মুখোপাধ্যায়

টেলি পাড়ার পরিচিত মুখ অস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গেই নাকি প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন রণজয়। ২০০৯ সালে শুরু হওয়া সেই প্রেম অবশ্য এক বছরের মাথায়, অর্থাৎ ২০১০ সালেই ভেঙে যায়। বর্তমানে অস্মিতা বিবাহিতা এবং নিজের সংসারে বেশ সুখেই রয়েছেন।

২. সায়ন্তনী গুহঠাকুরতা

টলিপাড়ার জনপ্রিয় মডেল-অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার সঙ্গে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিন বছর সম্পর্কে ছিলেন রণজয়। তবে অভিনেতার ওপর প্রাক্তনের ক্ষোভ যে আজও ম্লান হয়নি, তা মাঝে মাঝেই স্পষ্ট হয়ে ওঠে। অতীতে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সায়ন্তনী লিখেছিলেন, “মেয়েরা এই নায়কের থেকে সতর্ক থাকুন, যিনি রিল এবং রিয়েল লাইফে একযোগে অভিনয় করে চলেছেন।”

###৩. শিবাঙ্গী শর্মা হিন্দি টেলি দুনিয়ার পরিচিত মুখ শিবাঙ্গী শর্মার সঙ্গেও একসময় সম্পর্কে জড়িয়েছিলেন রণজয়। তবে সেই প্রেম টেকেনি বেশি দিন, মাত্র এক বছরের মধ্যেই ইতি টানতে হয় সেই সম্পর্কে। বর্তমানে অভিনয় দুনিয়া ছেড়ে কনটেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছেন শিবাঙ্গী এবং তিনি বিবাহিতাও।

৪. প্রিয়াঙ্কা মণ্ডল

২০১৪ সালে শিবাঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর, ২০১৫ সালে ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা মণ্ডলের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান রণজয়। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ তিন বছর একসঙ্গে থাকার পর অজ্ঞাত কোনো কারণে সেই সম্পর্কেও ছেদ পড়ে।

৫. অন্তরা চৌধুরী

২০১৯ সালে মডেল অন্তরা চৌধুরীর সঙ্গে রণজয়ের নতুন প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে মাস কয়েকের বেশি স্থায়ী হয়নি সেই সম্পর্ক।

৬. সোহিনী সরকার

২০২০ সাল নাগাদ রণজয়ের জীবনে আসেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ‘জাজমেন্ট ডে’ সিরিয়ালের শুটিংয়ের সময় তাঁদের প্রেমের সূত্রপাত। লকডাউনের সময় দীর্ঘদিন লিভ-ইনও করেছিলেন তাঁরা। মাঝে সাময়িক দূরত্ব তৈরি হলেও তাঁরা ফের কাছাকাছি আসেন। তবে শেষ পর্যন্ত গত বছর পাকাপাকিভাবে পথ আলাদা হয়ে যায় রণজয় ও সোহিনীর।

৭. শ্যামোপ্তি মুদলি

‘গুড্ডি’ সিরিয়ালের সেট থেকে শুরু হওয়া এই প্রেম দীর্ঘদিন গোপনই রেখেছিলেন তাঁরা। আইনি বিয়ের পরও ঘুণাক্ষরে টের পাননি কেউ। অবশেষে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণজয় ও শ্যামোপ্তি। কিন্তু সেই বৈবাহিক সম্পর্কও বর্তমান পরিস্থিতিতে এসে প্রশ্নের মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *