সাবধান! ‘সাইলেন্ট কিলার’ বলা হয়ে থাকে এই ৬ধরণের রোগকে, জানুন বিস্তারিতভাবে

আমাদের দেহে নানা রকম রোগব্যাধি বাসা বাঁধে। এর মধ্যে কিছু অসুখ খুব বেশি জটিল হয় না, কিছু সময় পর সেরে যায়।

অন্যদিকে এমন কিছু রোগও রয়েছে যা বেশ জটিল। হাজার চেষ্টা করেও তা সারিয়ে তোলা কঠিন হয়ে পড়ে।

এসব রোগের মধ্যে কিছু রোগ এমন হয় যার ফলে নানারকম উপসর্গ ও শরীরে অসুস্থতা দেখা দিয়ে থাকে। কিন্তু এমনও কিছু রোগ আছে, যেগুলো আপনার শরীরের নীরব ঘাতক হিসেবে কাজ করে।

সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক ধরনের রোগগুলো শরীরের ভেতরে ভেতরে নীরব অবস্থায় ক্ষতি করতে থাকে ওবং যে কোনো সময় গুরুতর হয়ে উঠতে পারে। এমনকি তা আকস্মিক মৃত্যুর কারণও হতে পারে।

আর এসব রোগ সাধারণত সারাজীবন নিয়ে থাকতে হয়। এ ধরনের সমসা এড়াতে স্বাস্থ্যকর জীবনযাপনের কোনো বিকল্প নেই।

ভালো খাবার খাওয়া, স্বাস্থ্যকর রুটিন বজায় রাখা ও ব্যয়াম করার মাধ্যমে এমন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকা যেতে পারে। তাই সতর্ক থাকতে জেনে নিন ৬ নীরব ঘাতক রোগ সম্পর্কে—

উচ্চ রক্তচাপ :

উচ্চ রক্তচাপ রোগকে একটি নীরব ঘাতক হিসেবে বিবেচনা করা হয়। এর কারণ হচ্ছে— এটি কোনো বিশেষ লক্ষণ ছাড়াই উদ্ভূত হয়। আর শরীরে ক্ষতি হওয়ার পরে এটির পরিস্থিতি গভীরতা বুঝতে পারা যায়। এটি হার্ট ও ধমনীতে প্রভাব ফেলার পাশাপাশি হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর, স্ট্রোক এবং আরও অনেক জটিল ও গুরুতর কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিতে ফেলতে পারে।

করোনারি আর্টারি ডিজিজ :

হৃদরোগের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ অন্যতম। এটি এমন একটি অবস্থা, যেখানে হৃৎপিণ্ডে রক্ত ও অক্সিজেন সরবরাহকারী করোনারি ধমনী সংকুচিত হয়ে যায়। আর এর ফলে বুকে ব্যথা (এনজাইনা) বা হার্ট অ্যাটাক হয় এবং এটিই প্রথম লক্ষণ হিসেবে দেখা দেয়। এটি এতই মারাত্মক যে, এই রোগে আক্রান্ত একজন ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেওয়ার সময়ও হার্ট ফেইলিওর এবং অ্যারিথমিয়া হতে পারে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *