মাড়ি থেকে রক্ত পড়ছে? অবহেলা করলেই ডেকে আনছেন মারাত্মক হৃদরোগের ঝুঁকি! এখনই জানুন

দাঁত ব্রাশ করার সময় বা কোনো কিছু খাওয়ার পর মাড়ি থেকে রক্ত পড়া—এই সাধারণ সমস্যাটিকে অনেকেই তেমন একটা গুরুত্ব দেন না। কিন্তু চিকিৎসকদের মতে, সামান্য এই অবহেলাই ভবিষ্যতে ডেকে আনতে পারে মারাত্মক কোনো বিপদ। সম্প্রতি একাধিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা বা মাড়ির রোগ (Gingivitis/Periodontitis) সরাসরি যুক্ত থাকতে পারে হৃদরোগের ঝুঁকির সঙ্গে।
মুখের স্বাস্থ্য ও হৃদযন্ত্রের সুস্বাস্থ্যের মধ্যে রয়েছে এক গভীর যোগসূত্র। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাড়ির ইনফেকশন বা ব্যাকটেরিয়ার কারণে মুখে যে প্রদাহ সৃষ্টি হয়, তা রক্তনালীর মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে ধমনীতে ব্লক তৈরি হওয়া কিংবা রক্ত চলাচল ব্যাহত হওয়ার মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে, যা পরবর্তীতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
সংকেতকে উপেক্ষা নয়: মাড়ি ফুলে যাওয়া, রক্তপাত হওয়া বা মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া—এগুলো কোনো সাধারণ সমস্যা নয়, বরং শরীর থেকে দেওয়া এক ধরনের সতর্কবার্তা।
নিয়মিত ডেন্টাল চেকআপ: বছরে অন্তত দু’বার ডেন্টিদের কাছে গিয়ে দাঁত ও মাড়ির পরীক্ষা করানো উচিত।
সঠিক মৌখিক hygiene: দিনে দু’বার সঠিক নিয়মে ব্রাশ করা, ফ্লসিং করা এবং অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন।
সামান্য অবহেলা বড় কোনো বিপদ ডেকে আনতে পারে। তাই মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা দেখা দিলে তা ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন।