‘আমার বরের আন্ডারওয়্যার নিয়ে ভাববেন না!’-অশালীন আক্রমণের মুখে ফুঁসে উঠলেন শ্রীময়ী

ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত এবং খবরের শিরোনামে থাকা তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সম্পর্ক থেকে শুরু করে বিয়ে—প্রতিটি পদক্ষেপে তাঁদের বারবার ট্রোলিং ও কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি জুলাই মাসে তাঁরা দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। কিন্তু সন্তান জন্মের খুশির খবরের পর শুরু হয়েছে অন্য এক বিতর্ক। নেটিজেনদের একাংশ প্রাক্তন বিধায়ক কাঞ্চনের বয়স এবং তাঁর বাবা হওয়ার ক্ষমতা নিয়ে চরম কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন। কাঞ্চন এই সমস্ত বিষয়কে পাত্তা না দিলেও, স্ত্রী শ্রীময়ী বরাবরের মতোই এবারও চুপ থাকেননি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের একেবারে ধুয়ে দিয়েছেন অভিনেত্রী।

কী লিখেছেন শ্রীময়ী?

সম্প্রতি সোশ্যাল মিডিয়া পেজে নিজের ও কাঞ্চনের একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ শেয়ার করে ক্ষোভ উগড়ে দেন শ্রীময়ী। ক্যাপশনে তিনি লেখেন, “গদাই হবার পর থেকে কিছু অমানুষ—যাদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি এবং যারা মহিলা সমাজের কলঙ্ক—কাঞ্চনের বয়স নিয়ে এত চিন্তিত যে মনে হচ্ছে কাঞ্চন জন্মানোর সময় বার্থ সার্টিফিকেটটা এদের হাতেই দিয়ে গিয়েছিল! কাঞ্চনের বয়স ৫৭ নাকি ৬৭, নাকি ১০৭, তার থেকেও তারা অধিক চিন্তিত কাঞ্চন এই বয়সে কী করে বাবা হওয়ার ক্ষমতা রাখছে তা নিয়ে।”

অভিনেত্রী আরও কটাক্ষের সুরে বলেন, “এমনকী এই সমস্ত মহিলারা কাঞ্চনের সাইজ থেকে ডিউরেশন পর্যন্ত ফ্যান্টাসাইজ করতে নেমে গিয়েছেন। তাই কাঞ্চনের কীসের জোর আছে বা নেই, এই বিষয়ে আপনাদের এত চিন্তিত দেখে আমার করুণা হল। ভয় হয়, পাছে কাঞ্চনের গোপনাঙ্গ নিয়ে ভাবতে ভাবতে আপনারাই আবার মারা যান!”

সাক্ষাৎকারেও বিস্ফোরক শ্রীময়ী

ওই সাক্ষাৎকারে পাশে বসা কাঞ্চনকে সাক্ষী রেখে শ্রীময়ী আরও বলেন, “শুধু এটুকুই বলব, ও তো আমার বর, আরও কষ্ট করে বলছি তিনবারের বর। তো যাই হোক, কাঞ্চনের আন্ডারওয়্যারের দিকে নামবেন না! কার জোর বেশি, আপনাদের যদি জোর লাগে, প্লিজ একটু গাইনোকলজিস্ট দেখান আপনাদের বরদের। দেখবেন ওনারাও ভীষণ জোরালো হয়ে যাবেন, একদম শক্ত-সমর্থ।”

এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “যত আমার বরের কাউন্ট ক্ষমতাগুলো বাড়াবেন বা গুনবেন, নীচের দিকে ফোকাস করবেন, তত দেখবেন আমাদের সন্তান জন্মের ক্ষমতা অনেক অনেক বেড়ে যাচ্ছে। আপনারাও ক্ষমতা বাড়ান, ডিউরেশন বাড়ান, ডাক্তারের কাছে যান।”

ট্রোলের শিকার হওয়ার ঘটনা নতুন নয়

কাঞ্চন-শ্রীময়ীর ক্ষেত্রে এটি প্রথমবার নয়। ২০২৪ সালে বিয়ের পরপরই শ্রীময়ীর গর্ভে আসে তাঁদের প্রথম সন্তান কৃষভি। সেই সময় তাঁদের সম্পর্ক ও প্রেগন্যান্সি নিয়ে নেটপাড়ায় কম কাদা ছোঁড়া হয়নি। দীপাবলির ঠিক পরেই কন্যাসন্তানের জন্মের খবর শেয়ার করার পর ট্রোলের মাত্রা আরও বেড়েছিল। এমনকি দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও একই ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তারকা দম্পতিকে। তবে সমস্ত ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে এবং শালীনতার সমস্ত বাঁধ ভেঙে যেভাবে শ্রীময়ী কড়া ভাষায় আক্রমণকারীদের জবাব দিয়েছেন, তা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চার ঝড় উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *