স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ১,৫৩৮টি শূন্যপদে কর্মী নিয়োগ! কীভাবে আবেদন করবেন?

সরকারি ব্যাঙ্কে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক— স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ২০২৬ সালের ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট (Junior Associate) পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১,৫৩৮টি শূন্যপদ পূরণ করা হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ ও আবেদনের নিয়ম:
-
আবেদনের শুরু: ৭ আগস্ট, ২০২৬
-
আবেদনের শেষ তারিখ: ২৭ আগস্ট, ২০২৬
-
প্রার্থীরা শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই আবেদন করার সুযোগ পাবেন। পাশাপাশি, সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষায় সাবলীল হওয়া এবং লেখার দক্ষতা থাকাও বাধ্যতামূলক।
নির্বাচন পদ্ধতি:
এসবিআই ক্লার্ক পদে মোট তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হবে: ১. প্রিলিমিনারি পরীক্ষা (Prelims): ২০২৬ সালের সেপ্টেম্বর মাসেই প্রিলিমস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
২. মেইন পরীক্ষা (Mains): প্রিলিমিনারিতে সফল প্রার্থীরা অক্টোবর-নভেম্বর মাসে আয়োজিত মূল পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
৩. স্থানীয় ভাষা পরীক্ষা (LLPT): শেষ ধাপে প্রার্থীদের স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে।
ব্যাঙ্কে কেরিয়ার গড়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে নির্দিষ্ট সময়ের মধ্যেই এসবিআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সেরে ফেলতে পারেন ইচ্ছুক প্রার্থীরা।