এক ধাক্কায় ১৭ হাজার টাকা সস্তা হল iPhone 16 Pro ম্যাক্স, জেনেনিন কোথায়?

স্বাধীনতা দিবস উপলক্ষে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে (Flipkart) শুরু হয়ে গেল আকর্ষণীয় ‘ফ্রিডম সেল’ (Freedom Sale)। এই সেলে আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, মোবাইল অ্যাক্সেসরিজ, পার্টি স্পিকার থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স বা গৃহস্থালীর নানা অত্যাবশ্যকীয় সরঞ্জামের ওপর মিলছে চোখ ধাঁধানো ছাড়। কিছু কিছু পণ্যে তো সরাসরি ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

ফ্রিডম সেলের সবচেয়ে বড় আকর্ষণ হল বিভিন্ন ব্যাঙ্কের অফার। বিশেষ করে SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে মিলছে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি, সহজ কিস্তি বা ইএমআই (EMI) লেনদেনের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাচ্ছন ক্রেতারা।

আইফোনে রয়েছে দুর্দান্ত অফার

ফ্লিপকার্টের এই সেলে অ্যাপল প্রেমীদের জন্য রয়েছে দারুণ সুযোগ। ব্যাঙ্কের অফার মিলিয়ে লেটেস্ট অ্যাপল আইফোন ১৭ (iPhone 17) মাত্র ৭৯,৯৯৯ টাকায় ঘরে তুলে নেওয়া সম্ভব।

অন্যদিকে, প্রিমিয়াম স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে iPhone 16 Pro Max। লঞ্চের সময় এই হ্যান্ডসেটের দাম ছিল ১,৪৯,৯৯৯ টাকা। তবে ফ্রিডম সেলে এটি কমে ১,৪১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে ব্যাঙ্ক অফারের মাধ্যমে অতিরিক্ত ৮,০০০ টাকা ছাড় পাওয়ায়, সব মিলিয়ে মোট ১৭,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ মিলছে। আইফোন ছাড়াও স্যামসাং, শাওমি, রেডমির মতো জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনও মিলছে জলের দরে।

স্মার্ট টিভিতেও বিরাট ছাড়

বাজেট হোক বা প্রিমিয়াম—সব ধরণের ক্রেতাদের কথা মাথায় রেখে স্মার্ট টিভির বাজারেও বড়সড় ছাড় ঘোষণা করেছে ফ্লিপকার্ট। মাত্র ২৩,০০০ টাকা প্রারম্ভিক মূল্যে ৫৫ ইঞ্চি পর্যন্ত বড় পর্দার স্মার্ট টিভি কেনার সুযোগ রয়েছে। এই তালিকায় শাওমি (Xiaomi), টিসিএল (TCL), এলজি (LG) এবং স্যামসাং (Samsung)-এর মতো বিশ্বস্ত ব্র্যান্ডগুলির নাম রয়েছে।

হোম অ্যাপ্লায়েন্সেও বাম্পার সেভিংস

শুধু মোবাইল বা টিভি নয়, ঘরের নিত্যপ্রয়োজনীয় বৈদ্যুতিন সরঞ্জামের ওপরও চলছে দারুণ ছাড়। ফ্রিডম সেলে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার (AC), ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডার এবং ইলেকট্রিক গিজার অত্যন্ত কম দামে কেনা যাবে। ফলে উৎসবের মরসুমের আগেই সাধ ও সাধ্যের মধ্যে পছন্দের গ্যাজেট বা হোম অ্যাপ্লায়েন্স কিনতে ফ্লিপকার্টের এই সেল গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *