বিজেপিতে বড় ধাক্কা! দল ছাড়লেন সর্বভারতীয় মুখপাত্র শাহাজাদ পুনাওয়ালা, এক্স হ্যান্ডেল থেকে সরালেন পরিচয়

ভারতীয় জনতা পার্টিতে এক বড়সড় ধাক্কা। শুক্রবার সকালে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল সহ যাবতীয় সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে বিজেপির সমস্ত পরিচয় ও পদ সরিয়ে নিলেন দলের সর্বভারতীয় মুখপাত্র শাহাজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla)। শুধু দলীয় মুখপাত্রের পদই নয়, তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন বলে জানিয়েছেন। তবে দল ছাড়লেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর শ্রদ্ধা ও আনুগত্য যে অটুট রয়েছে, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
মোদীর প্রতি শ্রদ্ধা অটুট, তবে কেন পদত্যাগ?
২০১৭ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শাহাজাদ। সেই সময় কংগ্রেসের সভাপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে এবং গান্ধী পরিবারকে একহাত নিয়ে হাত শিবির ত্যাগ করেছিলেন তিনি। এরপর বিজেপি তাঁকে জাতীয় মুখপাত্রের দায়িত্ব দিয়ে দলের অন্যতম হাই-প্রোফাইল মুখ হিসেবে তুলে ধরেছিল।
তবে হঠাৎ কেন এই পদত্যাগ? বিজেপির অন্দরের গুঞ্জন অনুযায়ী, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে হওয়া ‘জেন-জি’ (Gen-Z) আন্দোলনের সময় দলের জাতীয় মুখপাত্র হিসেবে তিনি পরিস্থিতি সামাল দিতে বা নিজের দক্ষতার প্রমাণ রাখতে সেভাবে সফল হননি—দলের ভেতর এমন আলোচনাও নাকি তৈরি হয়েছিল। এর পেছনে সেই ক্ষোভ বা অন্য কোনো অভ্যন্তরীণ কারণ রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
বায়োতে মোদীর নাম বহাল
পদত্যাগ করলেও নিজের এক্স হ্যান্ডেলের বায়োতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট রেখেছেন পুনাওয়ালা। তিনি লিখেছেন, তিনি নরেন্দ্র মোদীর একজন আজীবন অনুসারী। উল্লেখ্য, ‘প্রধানমন্ত্রী মোদীর আজীবন অনুসারী’ তাঁর লেখা একটি বইয়ের নামও বটে। এছাড়া তাঁর রাজনৈতিক কেরিয়ারের নানা বাঁক ও ‘জার্নি অফ জিএ’ (Journey of GA)…