আগামীকাল থেকেই মেগা ট্রেন বাতিল! বালেশ্বরে রেলের কাজের জেরে বড় ধাক্কা দক্ষিণ-পূর্ব রেলে

দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের অন্তর্গত নারায়ণগড় ও ভদ্রক তৃতীয় লাইনের সংযোগকারী কাজের জন্য এবং বালেশ্বর স্টেশনে ইয়ার্ড রিমডেলিংয়ের কাজ এবং বেশ কিছু অপারেশনাল বা পরিচালনগত সমস্যার কারণে দক্ষিণ-পূর্ব শাখার রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে চলেছে। আগামী ২৯ জুলাই থেকে ১১ ও ১২ আগস্ট পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন এবং মেমু লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কোন কোন মেমু ও লোকাল ট্রেনগুলি বাতিল থাকছে?
২৯ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত সম্পূর্ণ বাতিল:
৬৮০৪৯/৬৮০৫০ খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু।
৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু।
৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু।
বালেশ্বর ও গোপীনাথপুর নীলগিরির মধ্যে চলাচলকারী তিনটি মেমু ট্রেন (৬৮১৮৭/৬৮১৮৮, ৬৮১৮৫/৬৮১৮৬ এবং ৬৮১৮৯/৬৮১৯০)।
২৯ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত বাতিল:
৬৮০২১/৬৮০২২ খড়গপুর-বালেশ্বর-খড়গপুর মেমু।
কোন কোন দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে?
জরুরি কাজের জেরে বেশ কিছু জনপ্রিয় এক্সপ্রেস ট্রেন দীর্ঘ সময় ধরে বাতিল রাখা হয়েছে:
২৮ জুলাই থেকে ৮ অগাস্ট: ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস।
২৯ জুলাই থেকে ৯ অগাস্ট: ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস এবং ১২৮২১/১২৮২২ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস।
৩০ জুলাই: ২২৮৫১ সাঁতরাগাছি-মেঙ্গালুরু সেন্ট্রাল এক্সপ্রেস।
১ অগাস্ট: ২২৮৫২ মেঙ্গালুরু সেন্ট্রাল-সাঁতরাগাছি এক্সপ্রেস।
৪ অগাস্ট: ১৮০৪৫ শালিমার-চের্লাপল্লি ইস্ট কোস্ট এক্সপ্রেস এবং ২২৬০৪ ভিলুপুরম-খড়গপুর এক্সপ্রেস।
৪ ও ৭ অগাস্ট: ২২৫০৪/২২৫০৩ ডিব্রুগড়-কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস।
৫ অগাস্ট: ১২০৭৩/১২০৭৪ হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস এবং ২২৮৪৯ শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস।
৬ অগাস্ট: ১৮০৪৬ চের্লাপল্লি-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস এবং ২২৬০৩ খড়গপুর-ভিলুপুরম এক্সপ্রেস।
আপনি যদি আগামী দিনে এই সমস্ত রুটে বা দক্ষিণ ভারত ও ওড়িশার দিকে যাতায়াতের পরিকল্পনা করে থাকেন, তবে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই ট্রেনের বর্তমান স্ট্যাটাস ও বাতিল তালিকার বিষয়টি ভালো করে যাচাই করে নিন, অন্যথায় বড় ধরনের বিপাকে পড়তে হতে পারে।