আসছে ‘সাধক রামপ্রসাদ’, নতুন সিরিয়ালে সব্যসাচীর স্ত্রীর চরিত্রে দেখা যাবে এই নায়িকাকে

ঐন্দ্রিলা শর্মা নেই! প্রতি মুহূর্তে তার অভাবে দিন কাটছে তার পরিবারের এবং প্রেমিক সব্যসাচীর।প্রেমিকার অকাল মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়েছেন সব্যসাচী। ঐন্দ্রিলার পরিবার নিজেদের দুঃখ ভাগ করে নিয়েছেন প্রকাশ্যে, এমনকি প্রয়াত অভিনেত্রীর মা চিকিৎসকের ‘গাফলতি’র প্রসঙ্গও টেনেছেন। জানিয়েছেন, ২০২৩-র শুরুতেই নাকি বিয়ের পরিকল্পনা ছিল ঐন্দ্রিলা-সব্যসাচীর। কিন্তু আশ্চর্যজনকভাবে নীরব সব্যসাচী। কারো সঙ্গে কথা বলেননি তিনি।

কিন্তু এখন কেমন আছেন সব্যসাচী? জানা গিয়েছে, অভিনেতা এখন ভালো আছেন। শুধু তাই নয়, নতুন বছরে টিভির পর্দায় ফিরছেন বলেও খবর। বেশ কিছুদিন ধরেই স্টুডিও পাড়াতে শোনা যাচ্ছে এই খবর । খুব তাড়াতাড়িই স্টার জলসাতে আসছেন আধ্যাত্মিক গল্পনির্ভর নতুন একটি ধারাবাহিক ‘সাধক রামপ্রসাদ’ । যা শুনে বেজায় খুশি সব্যসাচীর ভক্তরা।

শুধু তাই নয়, শোনা গিয়েছে এই ধারাবাহিকে কালী মায়ের ভূমিকায় থাকবেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে। সেই সঙ্গে এও জানা যায় যে এই ধারাবাহিকে সব্যসাচীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে টিভি সিরিয়ালের জনপ্রিয় এক অভিনেত্রীকে। ‘সৌদামিনীর সংসার’ সিরিয়াল খ্যাত নায়িকা সুস্মিলি আচার্য। আগামী মাস থেকেই এই সিরিয়ালের শুটিং শুরু হবে বলে খবর।

জানা গিয়েছে শুধু সব্যসাচী একা নয়, এই ধারাবাহিকের মধ্য দিয়েই নাকি বহু দিন পর আবার অভিনয়ে ফিরছেন পায়েল দে ও সুস্মিলি আচার্য। যার জন্য বেজায় খুশি তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *