৫০টি নতুন AC বাস চালাবে রাজ্য! কোন কোন রুটে মিলবে পরিষেবা? রইল সম্পূর্ণ তালিকা

সাধারণ মানুষের যাতায়াত আরও আরামদায়ক ও দ্রুত করতে মঙ্গলবার একসঙ্গে ৫০টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (AC) সরকারি বাস উদ্বোধন করা হলো। নতুন ও পুরোনো রুট মিলিয়ে মোট ২৪টি রুটে এই বাসগুলি পরিষেবা দেবে। এর আগে পরিবহন মন্ত্রী থাকাকালীন যে সমস্ত রুট চালু করেছিলেন এবং পরবর্তীতে যেগুলি বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলি যেমন পুনরুজ্জীবিত করা হয়েছে, তেমনই বেশ কিছু নতুন রুটও যুক্ত করা হয়েছে এই তালিকায়।
কোন কোন রুটে চলবে এই ৫০টি AC বাস?
একনজরে দেখে নিন বাসগুলির রুট নম্বর এবং গন্তব্যের তালিকা:
-
AC 39: বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন
-
AC 37A: বিমানবন্দর থেকে গড়িয়া
-
V1: বিমানবন্দর থেকে টালিগঞ্জ
-
VS2: বিমানবন্দর থেকে হাওড়া
-
VS12: নিউ টাউন থেকে হাওড়া
-
AC 6: সল্টলেক করুণাময়ী থেকে হাওড়া
-
AC 50A: রাজচন্দ্রপুর থেকে গড়িয়া
-
AC 37 / ACT 37: বারাসত থেকে গড়িয়া
-
AC 47: সাঁতরাগাছি থেকে বিমানবন্দর
-
AC 9: নিউ টাউন থেকে এসপ্ল্যানেড
-
AC 9B: নিউ টাউন থেকে বেহালা
-
AC 12: নিউ টাউন থেকে হাওড়া
-
EB 14: ইকো পার্ক থেকে এসপ্ল্যানেড
-
ACT 38: দমদম থেকে করুণাময়ী
-
ACT 23: পার্ক সার্কাস থেকে ডানকুনি
-
ACT 33 / ACT 34: হাওড়া থেকে নিউ টাউন
-
ACT 32: করুণাময়ী থেকে হাওড়া
-
ACT 1: বারাসত থেকে করুণাময়ী
-
ACT 21: হাওড়া থেকে নিউ টাউন
-
ACT 35: সাঁতরাগাছি থেকে নিউ টাউন
শহরের বিভিন্ন প্রান্তের সঙ্গে বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদহ এবং আইটি হাব নিউ টাউনকে আরও ভালোভাবে সংযুক্ত করতেই এই বিশেষ বাস পরিষেবাগুলি চালু করা হয়েছে। এর ফলে প্রতিদিনের অফিসযাত্রী ও সাধারণ commuters-রা অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।