‘সরকার কে চালাচ্ছে বড় কথা নয়, মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়!’ বিদ্যুৎ দফতরকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বিদ্যুৎ উৎপাদনে কোনও ঘাটতি না থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট চলায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ দফতরের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়ে আধিকারিকদের কড়া বার্তা দেন তিনি। দ্রুত নতুন সাবস্টেশন নির্মাণ, পরিকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে নতুন সাবস্টেশন তৈরির প্রয়োজন রয়েছে, সেখানে নানা কারণে দীর্ঘদিন ধরে কাজ আটকে রয়েছে। সেই সমস্ত বকেয়া প্রকল্প দ্রুত শেষ করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও নতুন সাবস্টেশন গড়ে তোলার নির্দেশ দেন তিনি।

এদিন সাফাই বা অজুহাত উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যে পর্যাপ্ত উদ্বৃত্ত বিদ্যুৎ থাকা সত্ত্বেও অনেক এলাকায় ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। অতীতের লোডশেডিংয়ের তিক্ত অভিজ্ঞতা এখনও মানুষের মনে তাড়া করে বেড়ায়। সাধারণ মানুষের কাছে মুখ্য বিষয় কে সরকার চালাচ্ছে তা নয়, তাঁদের মূল চাওয়া হল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। তাই জনগণের স্বার্থে বিদ্যুৎ দফতরকে আরও অনেক বেশি দায়িত্বশীল ও দক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *