ছাত্রছাত্রীদের জন্য বাম্পার অফার! স্যামসাংয়ের গ্যালাক্সি এআই ডিভাইসে মিলছে তাক লাগানো ডিসকাউন্ট

পড়ুয়াদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এল টেক জায়ান্ট স্যামসাং (Samsung)। ভারতে গ্যালাক্সি এআই ডিভাইসগুলির ওপর নতুন করে ‘ব্যাক টু স্কুল’ (Back to School) অফার চালু করেছে সংস্থাটি। এই সেলের মাধ্যমে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট কিছু গ্যালাক্সি এআই ডিভাইসে আকর্ষণীয় ছাড় এবং বিশেষ ‘গ্যালাক্সি ফরেভার’ (Galaxy Forever) সুবিধার সুযোগ পাচ্ছ। পাশাপাশি রয়েছে ক্যাশব্যাক ও নো-কস্ট ইএমআই-এর সুবিধা।
কোন কোন ডিভাইসে মিলছে অফার?
স্যামসাংয়ের এই বিশেষ সেলে গ্যালাক্সি এআই-চালিত স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, মনিটর এবং ওয়্যারেবল ডিভাইসের ওপর বিভিন্ন অফার দেওয়া হচ্ছে। বিশেষ করে গ্যালাক্সি বুক ৬ প্রো, গ্যালাক্সি ট্যাব এস১১ আল্ট্রা, স্মার্ট মনিটর এম৮ এবং ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৬ সিরিজের ওপর এই অফারগুলো পাওয়া যাচ্ছে।
শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া অফিশিয়াল ইমেল আইডি অথবা UNiDAYS প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের যোগ্যতা যাচাই করে এই ছাড়ের সুবিধা নিতে পারবেন।
একনজরে বিভিন্ন ডিভাইসের অফার ও দাম:
গ্যালাক্সি বুক ৬ প্রো (Galaxy Book 6 Pro): মানি কন্ট্রোলের তথ্য অনুযায়ী, এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এর ফলে ডিভাইসটির প্রারম্ভিক মূল্য দাঁড়াচ্ছে ১,৭৩,৯৯০ টাকা। এর ওপর শিক্ষার্থীরা অতিরিক্ত ১০% ছাড় পাবেন।
গ্যালাক্সি ট্যাব এস১১ আল্ট্রা (Galaxy Tab S11 Ultra): এই ট্যাবলেটেও এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলছে। সব মিলিয়ে ডিভাইসটির দাম পড়ছে ১,১৭,৯৯৯ টাকা। এর সঙ্গেও শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০% ফ্ল্যাট ছাড়।
স্মার্ট মনিটর এম৮ (Smart Monitor M8): ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এই মনিটরে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে, ফলে এর দাম পড়ছে ৪৬,৬৯৯ টাকা (শিক্ষার্থীদের জন্য ১০% অতিরিক্ত ছাড় সহ)।
গ্যালাক্সি এস২৬ সিরিজ (Galaxy S26 Series): ‘গ্যালাক্সি ফরেভার’ সুবিধার মাধ্যমে এই সিরিজে ৫০% পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে। গ্যালাক্সি এস২৬-এর জন্য মাসিক কিস্তি (EMI) শুরু হচ্ছে মাত্র ৩,৯১৭ টাকা থেকে এবং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা-র জন্য শুরু হচ্ছে ৫,৯৫৮ টাকা থেকে। এছাড়া এই সিরিজেও শিক্ষার্থীদের জন্য ৭% ছাড় রাখা হয়েছে।
পড়াশোনায় সাহায্য করবে গ্যালাক্সি এআই ফিচার
স্যামসাং জানিয়েছে, তাদের লেটেস্ট গ্যালাক্সি ডিভাইসগুলোতে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও কর্মদক্ষতা বাড়ানোর জন্য বেশ কিছু শক্তিশালী এআই-চালিত ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
লাইভ ট্রান্সলেট (Live Translate) ও চ্যাট অ্যাসিস্ট (Chat Assist): যা শিক্ষার্থীদের যেকোনো ভাষা সহজে বুঝতে এবং লেখার মান উন্নত করতে সাহায্য করবে।
সার্কেল টু সার্চ উইথ গুগল (Circle to Search with Google): যার মাধ্যমে অ্যাপ পরিবর্তন না করেই স্ক্রিন থেকেই যেকোনো তথ্যের উত্তর পলকে খুঁজে পাওয়া সম্ভব।