প্রতিদিন সকালে ওটস খাচ্ছেন? জেনে নিন শরীরের ভেতরে কী কী পরিবর্তন আসে!

বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েট চার্টে ‘সুপারফুড’ হিসেবে জায়গা করে নিয়েছে ওটস। সকালের ব্যস্ততায় চটজলদি পুষ্টি পেতে অনেকেই এখন পাউরুটির বদলে বাটি ভর্তি ওটস কিংবা ওটসের খিচুড়ি বেছে নিচ্ছেন। কিন্তু নিয়মিত ওটস খেলে শরীরে ঠিক কী কী পরিবর্তন আসে? চলুন জেনে নেওয়া যাক।
নিয়মিত ওটস খেলে শরীরে কী হয়?
১. কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে: ওটসে রয়েছে ‘বেটা-গ্লুক্যান’ নামের এক বিশেষ দ্রবণীয় ফাইবার। গবেষণায় দেখা গেছে, এই উপাদানটি খাদ্যনালীতে একটি পিচ্ছিল স্তর তৈরি করে, যা মলত্যাগ সহজ করতে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়।
২. ওজন নিয়ন্ত্রণে রাখে: ওজন কমানোর লড়াইয়ে ওটস একটি দারুণ হাতিয়ার। এটি শরীরে বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বাড়ায়, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে, যা ওজন কমাতে সহায়ক।
৩. ডায়াবিটিস নিয়ন্ত্রণে: রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়তে দেয় না ওটস। এটি শরীরে খুব ধীরে ধীরে শোষিত হয়, তাই ডায়াবিটিস রোগীদের জন্য এটি একটি অত্যন্ত নিরাপদ ও পুষ্টিকর খাবার।
সতর্কতা ও খাওয়ার সঠিক নিয়ম
ওটস উপকারী হলেও কিছু নিয়ম মেনে চলা জরুরি:
পর্যাপ্ত জল পান: চিকিৎসকদের মতে, ওটস খাওয়ার পাশাপাশি সারা দিনে পর্যাপ্ত জল পান করা মাস্ট। জল কম খেলে ওটস থেকে উল্টে পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে।
সঠিক মিশ্রণ: বাজারচলতি ফ্লেভারড ওটস বা কৃত্রিম চিনি মেশানো ওটস এড়িয়ে চলাই ভালো। পুষ্টিগুণ ধরে রাখতে রোলড ওটসের সঙ্গে টক দই, তাজা ফল এবং সামান্য দারচিনি গুঁড়ো মিশিয়ে নেওয়া সবচেয়ে স্বাস্থ্যকর।
বিশেষ টিপস: অতিরিক্ত ফ্লেভার বা সিরাপ মেশালে ওটসের আসল গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই বাড়িতে সাধারণ ওটস রান্না করে তাতে প্রাকৃতিক ফল ও মশলা মিশিয়ে খেলে শরীর যেমন ভালো থাকে, তেমনই ওজন কমানোর প্রক্রিয়াও ত্বরান্বিত হয়।