” ১ লাখ ৮০ হাজার পর্যন্ত মাইনে”-৮ ম বেতন কমিশনে প্রচুর নিয়োগ, জানুন বিস্তারিত

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের তোড়জোড় শুরু হতেই সরকারি কর্মসংস্থানের এক দারুণ সুযোগ সামনে এল। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো, পেনশন, ফিটমেন্ট ফ্যাক্টর ও ভাতা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলির জন্য কমিশন এখন দক্ষ পরামর্শদাতা বা কনসালটেন্ট খুঁজছে। এই পদের জন্য মোটা বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

নিয়োগের বিবরণ: গত ১০ এপ্রিল কমিশন এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। আপাতত চুক্তিভিত্তিক এই নিয়োগ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। মূলত তিনটি ক্যাটেগরিতে প্রার্থী নিয়োগ করা হবে:

  • সিনিয়র কনসালটেন্ট

  • কনসালটেন্ট

  • ইয়ং প্রফেশনাল

শিক্ষাগত যোগ্যতা ও কাজের ধরণ: আবেদনের জন্য প্রার্থীদের অর্থনীতি, ফিন্যান্স, হিউম্যান রিসোর্সেস বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসে মাস্টার্স ডিগ্রি অথবা MBA থাকতে হবে। এছাড়া বার কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠানের LL.B ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। ডেটা অ্যানালিসিস, বেতন কাঠামো বিশ্লেষণ, আইনি রিসার্চ এবং বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় রক্ষা করাই হবে তাঁদের প্রধান কাজ। এক্সেল (Excel) এবং প্রেজেন্টেশন টুলে দক্ষ হতে হবে। বেতন কাঠামো বা এ জাতীয় সেক্টরে কাজের পূর্ব অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন কাঠামো: কাজের ধরন অনুযায়ী বেতনে রয়েছে আকর্ষণীয় প্যাকেজ:

  • সিনিয়র কনসালটেন্ট: ফুল-টাইম ১,৮০,০০০ টাকা, ১২ দিনের পার্ট-টাইম ৯০,০০০ টাকা এবং ৬ দিনের পার্ট-টাইম ৪৫,০০০ টাকা।

  • কনসালটেন্ট: ফুল-টাইম ১,২০,০০০ টাকা, ১২ দিনের পার্ট-টাইম ৬০,০০০ টাকা এবং ৬ দিনের পার্ট-টাইম ৩০,০০০ টাকা।

  • ইয়ং প্রফেশনাল: ফুল-টাইম ৯০,০০০ টাকা, ১২ দিনের পার্ট-টাইম ৪৫,০০০ টাকা এবং ৬ দিনের পার্ট-টাইম ২২,৫০০ টাকা।

আবেদন পদ্ধতি: পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন। আগ্রহী প্রার্থীদের অষ্টম বেতন কমিশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কমিশন স্পষ্ট করে জানিয়েছে, ডাকযোগে বা হাতে কোনো হার্ড কপি আবেদন গ্রহণ করা হবে না। প্রাথমিক চুক্তি এক বছরের জন্য হলেও, কর্মদক্ষতা অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *