কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন? সুস্থ থাকতে এই ৯টি কৌশল মেনে চলুন আজই!

অফিসের পাহাড়প্রমাণ কাজের চাপে বাড়িতে ফিরে সন্তানের বায়নায় মেজাজ হারিয়ে ফেলা, কিংবা বস-এর নির্দেশে সাধ্যের বাইরে কাজ করতে গিয়ে নিজের শরীর ও মনকে ধ্বংস করা— বর্তমান কর্মব্যস্ত জীবনে এটিই হয়ে দাঁড়িয়েছে অনেকের নিত্যদিনের চিত্র। একেই বলা হয় ‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্স’-এর অভাব। এই ভারসাম্য বজায় রাখতে না পারলে তার সরাসরি প্রভাব পড়ে আপনার শরীর, মন এবং পারিবারিক সম্পর্কে।
ওয়ার্ক-লাইফ ব্যালেন্স খারাপ হলে যে লক্ষণগুলো দেখা দেয়:
শারীরিক প্রভাব: দীর্ঘস্থায়ী ক্লান্তি, মাথাব্যথা, ঘুমের ব্যাঘাত, হজমের সমস্যা এবং বিশ্রাম নেওয়ার পরেও পরিশ্রান্ত বোধ করা।
মানসিক প্রভাব: সারাক্ষণ মানসিক চাপ, কাজের উদ্বেগ, খিটখিটে মেজাজ এবং অবসর সময়ে অপরাধবোধে ভোগা।
আচরণগত পরিবর্তন: কাজের মেসেজ বা ইমেল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকা, ভয়ের বশবর্তী হয়ে অতিরিক্ত কাজ নেওয়া।
ব্যক্তিগত জীবন: শখের কাজ হারিয়ে ফেলা, পরিবারের সঙ্গে সময়ের অভাব এবং সামাজিক মেলামেশা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া।
ভারসাম্য ফেরাতে কার্যকরী টিপস:
বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনে ছোট ছোট কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই আপনি আপনার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে পারেন:
১. কাজের অগ্রাধিকার নির্ধারণ: দিনের কাজগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজান। অদরকারি কাজগুলো সরিয়ে রাখুন বা অন্যকে দায়িত্ব দিন।
২. একঘেয়েমি দূর করুন: একই ধরনের কাজগুলো (যেমন—সব ইমেল বা সব ফোনকল) একবারে গুছিয়ে সেরে ফেলুন। এতে সময় বাঁচবে।
৩. ছোট বিরতি: টানা কাজ না করে প্রতি আধঘণ্টা অন্তর ছোট্ট বিরতি নিন। এতে কাজের মান ও গতি বাড়ে।
৪. ডিজিটাল রুটিন: ক্যালেন্ডার বা প্ল্যানার ব্যবহার করুন। অফিস সময়ের পর জরুরি প্রয়োজন ছাড়া অফিসের ফোন বা মেল চেক করা থেকে বিরত থাকুন।
৫. ‘না’ বলতে শিখুন: নিজের সাধ্যের অতিরিক্ত কাজের ভার নিতে মানা করুন। বিনয়ের সাথে পরিস্থিতি বুঝিয়ে বললে কাজের চাপ অনেকটাই কমে।
৬. নিজের জন্য সময়: দিনের একটা নির্দিষ্ট সময় একান্ত নিজের জন্য রাখুন—গান শোনা, বই পড়া বা পছন্দের শখ পূরণ করুন।
৭. শরীরচর্চা ও শ্বাসক্রিয়া: রোজকার রুটিনে হালকা ব্যায়াম এবং ‘ডিপ ব্রিদিং’ বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম রাখুন। এতে মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
৮. প্রিয়জনদের সময় দিন: পেশাগত আলোচনা এড়িয়ে পরিবারের মানুষ বা বন্ধুদের সাথে গুণগত সময় কাটান। এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ‘অক্সিজেন’ হিসেবে কাজ করবে।