দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ! ইসিএ কোটার আসন বিন্যাস প্রকাশ, তালিকায় শীর্ষে থিয়েটার ও নাচ

নতুন শিক্ষাবর্ষের জন্য আন্ডার গ্র্যাজুয়েট (UG) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু করল দিল্লি বিশ্ববিদ্যালয় (DU)। কমন সিট অ্যালোকেশন সিস্টেম (CSAS-UG) পোর্টাল লাইভ হওয়ার পাশাপাশি এবার ইসিএ (ECA – Extra Curricular Activity) কোটায় ভর্তির আসন বিন্যাস বা ‘সিট ম্যাট্রিক্স’ প্রকাশ করল কর্তৃপক্ষ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইসিএ কোটার অধীনে মোট ১৩৭০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
ইসিএ কোটায় আসন বিন্যাস দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে সুপারনিউমারারি কোটার আওতায় এই আসনগুলি সংরক্ষিত থাকে। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসিএ কোটার মাধ্যমে শিক্ষার্থীদের বিশেষ মেধার ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। এ ক্ষেত্রে সিইউইটি (CUET-UG) স্কোরের পাশাপাশি ইসিএ সংক্রান্ত প্রয়োজনীয় সার্টিফিকেট ও নিয়মাবলি পূরণ করা বাধ্যতামূলক।
কোন ক্ষেত্রে কত আসন? বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে বেশি সুযোগ থাকছে নাচ এবং থিয়েটার বিভাগে। আসন বিন্যাসের উল্লেখযোগ্য কিছু তথ্য নিচে দেওয়া হলো:
-
ক্লাসিক্যাল ডান্স: ১২৫টি আসন।
-
থিয়েটার: ১২৩টি আসন।
-
ক্লাসিক্যাল সিংগিং: ১০৯টি আসন।
-
ইন্ডিয়ান ফোক ডান্স: ৭২টি আসন।
-
হিন্দি ডিবেট: ৭১টি আসন।
-
ইংলিশ ডিবেট: ৬৯টি আসন।
-
এ ছাড়াও স্কেচিং, পেইন্টিং সহ অন্যান্য বিভাগে মেধাবী শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।
ভর্তি প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইসিএ কোটায় ভর্তির জন্য শিক্ষার্থীদের সুনির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হয়। ইসিএ কোটা সাধারণ আসনের অতিরিক্ত বা সুপারনিউমারারি হিসেবে গণ্য করা হয়, যার ফলে মূল আসন সংখ্যার ওপর কোনো প্রভাব পড়ে না।
আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (admission.uod.ac.in) নিয়মিত চেক করার জন্য, যাতে আবেদনের সময়সীমা বা কোনো নিয়মের পরিবর্তন সংক্রান্ত আপডেট মিস না হয়।