অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মেলেনি? জুলাইয়ের ডেডলাইন নিয়ে বড় ঘোষণা সরকারের!

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যজুড়ে চলছে জোর চর্চা। বিশেষ করে একই পরিবারের একাধিক মহিলা কি আলাদাভাবে ৩,০০০ টাকা করে পাওয়ার যোগ্য? এই প্রশ্নই এখন লাখো মানুষের মনে। অবশেষে এই বিষয়ে বড় আপডেট সামনে আনল রাজ্য সরকার।
একই পরিবারের সকলেই কি পাবেন সুবিধা? সরকারি নির্দেশিকা অনুযায়ী, যদি পরিবারের একাধিক মহিলা সদস্য প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেন, তবে তাঁরা প্রত্যেকেই আলাদাভাবে আবেদনের সুযোগ পাবেন। অর্থাৎ, শুধুমাত্র একজন নয়, নিয়ম মেনে যোগ্যতার প্রমাণ দিতে পারলে পরিবারের একাধিক সদস্য এই আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন। এই ঘোষণা আসার পর থেকেই উপভোক্তাদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।
টাকা নিয়ে বড় আপডেট: জুলাইয়ের মধ্যেই সুখবর! ইতিমধ্যেই রাজ্যের বহু মহিলা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম কিস্তির টাকা পেতে শুরু করেছেন। তবে যারা এখনও টাকা পাননি, তাদের জন্য রয়েছে বড় সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, যারা এখনও টাকা পাননি, আগামী ১ জুলাইয়ের মধ্যেই তাঁদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। প্রথম কিস্তির টাকা ঢোকার পর থেকেই রাজ্যজুড়ে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
১ কোটির বেশি নাম নথিভুক্ত সূত্র মারফত জানা গেছে, প্রকল্পটিকে স্বচ্ছ ও দ্রুততর করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত রাজ্যের প্রায় ১ কোটিরও বেশি মহিলার তথ্য সফলভাবে সরকারি অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে। তথ্য যাচাইয়ের কাজ শেষ হলেই বাকিদের অ্যাকাউন্টেও দ্রুত টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।