ভবানীপুরে শুভেন্দুর ‘গ্যারান্টার’ রাজনীতি! কার্যালয় খুলে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নিজের বিধায়ক কার্যালয় চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের রামমোহন দত্ত রোডে এই বিশেষ ‘সেবা কেন্দ্র’-এর উদ্বোধন করেন তিনি। ভবানীপুরের প্রাক্তন বিধায়কের নাম না নিলেও, দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে তাকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।

‘ব্যবস্থার পরিবর্তনই লক্ষ্য’ কার্যালয় উদ্বোধনের পর শুভেন্দু অধিকারী বলেন, “এখানে একটি বিধায়ক সেবা কেন্দ্র গড়ে তোলা হলো। বিধায়কের কাছে এলাকার মানুষ যে প্রত্যাশা রাখেন, তা এখন থেকে এখান থেকেই পূরণ করা হবে। আমি শুধু দলের নয়, মানুষের সেবার ক্ষেত্রে গোটা ব্যবস্থারই পরিবর্তন চাই।”

প্রাক্তন বিধায়ককে নিশানা ২০২৬-এর নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হওয়ার পর এই কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু। এদিন নাম না করে প্রাক্তন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, “বিগত ১৫ বছর ধরে আপনারা বিধায়কের কাজ দেখেননি। বিধায়ক কে ছিলেন, তাও জানতেন না। আপনারা শুধু ‘কাটমানি’ নেওয়া কাউন্সিলর দেখেছেন। এখন একটা স্থায়ী ঠিকানা আপনাদের হাতে তুলে দিলাম।”

জনগণের সেবাই শেষ কথা মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, গণতন্ত্রে জনগণের রায়ই চূড়ান্ত। ভবানীপুরের মানুষের জন্য জরুরি ভিত্তিতে সব ধরণের সরকারি পরিষেবা এই কেন্দ্র থেকেই প্রদান করা হবে। নন্দীগ্রামের পর ভবানীপুরের বিধায়ক হিসেবেও তিনি যে এলাকার মানুষের পাশে থাকতে দায়বদ্ধ, সে কথাই আরও একবার স্মরণ করিয়ে দেন তিনি।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রশাসনিক এবং জনমুখী উদ্যোগে গতি এনেছেন। ভবানীপুরে এই বিধায়ক কার্যালয় স্থাপন সেই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *