“সম্পদের লোভে মানুষ মা ও বোনকেও গ্রাস করে”-জানালেন পোপ ফ্রান্সিস
ক্ষমতা ও সম্পদের প্রতি মানুষের অতিরিক্ত লোভের প্রতি নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
শনিবার উদযাপনের সময় ভ্যাটিকান সিটিতে বড়দিন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় উপাসকদের উদ্দেশ্যে ভাষণ তিনি এ নিন্দা জানান।
এ সময় পোপ ফ্রান্সিস ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য ঘটনার ইঙ্গিত দেন।
পোপ বলেন, আমরা অনেক যুদ্ধ দেখেছি। কিন্তু সব যুদ্ধেই গরিবরা বেশি আক্রান্ত হয়েছে। আমি মনে করি, যুদ্ধের ফলে শিশু থেকে শুরু করে সবাই ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দারিদ্র্যতা ও অন্যায় বেড়ে যায়।
৮৬ বছর বয়সী পোপ শনিবার বিকেলে হুইলচেয়ারে প্রবেশ করেন গির্জায়। এ সময় তিনি সবার মাঝে বসে পড়েন।
তিনি বলেন, প্রাণী ক্ষুধা নিবারনের জন্য খায়। কিন্তু মানুষের ক্ষুধা সহজে নিভে না। ক্ষমতা ও সম্পদের লোভে সে কাউকে পরোয়া করে না। ক্ষমতা ও সম্পদের লোভে সে প্রতিবেশী, মা ও বোনকেও গ্রাস করে ফেলে।
তবে বড়দিনের আলোচনায় তিনি নির্দিষ্ট করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে কিছুই বলেননি।