“স্বাধীনতা অর্জন করা কঠিন, দাসত্ব আরো কঠিন”

আগ্রাসী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। বড়দিন উদযাপনের দিনে তিনি দেশবাসীকে এ আহ্বান জানান।
শনিবার তিনি তার দেওয়া বক্তৃতায় বলেন, স্বাধীনতা অর্জন করা কঠিন, কিন্তু তার চেয়েও কঠিন দাসত্ব করা।

ক্রিসমাসের আগের দিন রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ১০ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ হমালায় ৬৮ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের চিকিৎসায় জরুরিভিত্তিতে রক্তের প্রয়োজন বলে জানা গেছে।

রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। প্রচণ্ড শীতের মধ্যে দেখা দিয়েছে পানির সমস্যাও।

রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যায়িত করে জেলেনিস্ক রুশ সৈন্যদের ভয় দেখানো ও তাদের হত্যা করার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত মানুষের ছবি ও অগ্নিদগ্ধ গাড়ির ছবি শেয়ার করে তিনি বলেন, বিশ্ববাসীকে বুঝতে হবে আমরা কোন দানবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে হামলার পর রুশ বাহিনী ইউক্রেনের রাজধানীর পার্শ্ববর্তী অঞ্চল খেরসন দখল করে নেয়। যা গত মাসে উদ্ধার করে ইউক্রেনের সেনারা।

সূত্র- বিবিসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *