আইপিএলে এবার ‘কোচ’ যুবরাজ! দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে দেখা যাবে পাঞ্জাব দ্যারিকে

খেলোয়াড় হিসেবে মাঠে ঝড় তোলা যুবরাজ সিং এবার প্রস্তুত কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করতে। ২০২৭ সালের আইপিএল মরসুমে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে যোগ দিতে চলেছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি বাঁহাতি ব্যাটার। ক্রিকেট মহলের খবর অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসকে আইপিএল চ্যাম্পিয়ন করার লক্ষ্যেই যুবরাজকে দলে টানছে ফ্র্যাঞ্চাইজিটি।

সৌরভ-যুবরাজ যুগলবন্দি দিল্লি ক্যাপিটালসের কোচিং সেটআপে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় দলের কোচিং ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। তাঁর সাথে তাল মিলিয়ে কাজ করবেন যুবরাজ সিং। আইপিএল ২০২৬-এ হেমাং বাদানির কোচিংয়ে দিল্লি ক্যাপিটালস ভালো শুরু করেও প্লে-অফের টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন মরসুমে সফল হতে চায় দলটি।

কেন যুবরাজকে বেছে নিল দিল্লি? কোচ হিসেবে যুবরাজ সিংয়ের দক্ষতা ইতিমধ্যেই প্রমাণিত। অভিষেক শর্মা ও প্রিয়াংশ আর্যর মতো উদীয়মান তরুণ বাঁহাতি ব্যাটারদের ব্যাটিংয়ের মানোন্নয়নে তাঁর বড় ভূমিকা রয়েছে। বিশ্বমানের ব্যাটার শুভমান গিলের সাফল্যের নেপথ্যেও যুবরাজের নিরন্তর প্রশিক্ষণ ও মেন্টরশিপ কাজ করেছে। যুবরাজের সেই বিস্ফোরক ব্যাটিং শৈলী এবং ম্যাচ জেতানোর মানসিকতা এবার দিল্লি ক্যাপিটালসের ড্রেসিংরুমে নতুন উদ্দীপনা আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দিল্লি ক্যাপিটালসের বর্তমান ম্যানেজমেন্ট চাইছে যুবরাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করতে। আইপিএলে প্রথমবার কোচিংয়ের দায়িত্ব নিয়ে যুবরাজ কতটা সফল হন, এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *