“ফুটবল বিশ্বকাপে আমূল পরিবর্তন!”-নতুন নিয়ম না জানলে বড় বিপদে পড়বে আর্জেন্টিনা-ব্রাজিল?

ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১১ই জুন (ভারতীয় সময় ১২ই জুন) থেকে শুরু হতে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে এবার ফুটবল মহাযজ্ঞে অংশ নিচ্ছে ৪৮টি দেশ। ১৬টি শহরে মোট ১০৪টি ম্যাচের এই লড়াইয়ে ফুটবল দর্শকরা দেখতে চলেছেন এক সম্পূর্ণ নতুন রূপ। ফিফার নতুন নিয়মগুলি কেবল মাঠের শৃঙ্খলাই বজায় রাখবে না, বরং ম্যাচের প্রতিটি মুহূর্তকে আরও বেশি আকর্ষণীয় ও স্বচ্ছ করে তুলবে।
একনজরে জেনে নিন বিশ্বকাপের নতুন নিয়মাবলী:
-
চারটি বিরতি (Water Break): এখন থেকে ম্যাচে দুটি নয়, বরং চারটি বিরতি থাকবে। প্রথমার্ধের ২২তম মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে তিন মিনিটের বিশেষ বিরতি থাকবে। কোচেদের রণকৌশল সাজাতে এটি বড় ভূমিকা পালন করবে।
-
গোল-কিক ও থ্রো-ইনে কাউন্টডাউন: সময় নষ্ট রুখতে এবার কড়া নিয়ম। গোল কিক বা থ্রো-ইনের ক্ষেত্রে ৫ সেকেন্ডের ভিজ্যুয়াল কাউন্টডাউন শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে বল না খেলা হলে প্রতিপক্ষ দল কর্নার কিক বা থ্রো-ইন পেয়ে যাবে।
-
লাল কার্ডের নতুন ব্যাখ্যা: মাঠে প্রতিপক্ষকে নিয়ে অশালীন মন্তব্য করা বা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে দলবল নিয়ে মাঠ ছাড়ার প্ররোচনা দিলে সংশ্লিষ্ট খেলোয়াড় বা পুরো দলকে সরাসরি লাল কার্ড দেখানো হবে।
-
চিকিৎসার সময়সীমা: মাঠে চিকিৎসা নেওয়ার পর সংশ্লিষ্ট খেলোয়াড়কে কমপক্ষে এক মিনিট বাইরে থাকতে হবে। গোলরক্ষক আহত হলে ডাগআউটে কোচিং স্টাফদের সাথে কথা বলার সুযোগ বন্ধ থাকবে।
-
খেলোয়াড় বদলের কড়াকড়ি: প্লেয়ার বদলের জন্য বরাদ্দ থাকবে মাত্র ১০ সেকেন্ড। দেরি হলে দলটিকে ৬০ সেকেন্ডের জন্য একজন কম খেলোয়াড় নিয়ে খেলতে হবে।
-
VAR-এর ক্ষমতার বিস্তার: ভিএআর (VAR) এখন থ্রো-ইন, কর্নার কিক বা পেনাল্টির ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। ভুল সিদ্ধান্ত শুধরে দেওয়ার ক্ষেত্রে ভিএআর-এর হস্তক্ষেপ আরও স্পষ্ট হবে।
এই নিয়মের ফলে ফুটবল ম্যাচগুলো আরও দ্রুতগতির এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে। এখন দেখার বিষয়, বড় দলগুলো এই পরিবর্তনের সাথে কতটা দ্রুত মানিয়ে নিতে পারে।