ফুটবল বিশ্বকাপ মোবাইলে FREE-তে দেখুন সব ম্যাচ? জানুন খরচ ও ফ্রি দেখার কৌশল!

অবশেষে অপেক্ষার অবসান! ফুটবলপ্রেমীদের ৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আজ পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট ‘ফিফা বিশ্বকাপ’-এর। মেসি, রোনাল্ডো, নেইমারদের ম্যাজিক দেখার জন্য উন্মুখ গোটা বিশ্ব। তবে সময়ের পার্থক্যের কারণে অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হবে গভীর রাতে কিংবা ভোরের দিকে। স্টেডিয়ামে যাওয়ার সুযোগ না থাকলেও, মোবাইল বা ল্যাপটপেই এখন দেখা যাবে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত। কীভাবে দেখবেন, কত খরচ পড়বে—সবটাই রইল আপনার জন্য।
কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং? এবারের বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে থাকছে ZEE5। তাদের নতুন ইউনিট৮ স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে ভারতে টিভিতে সম্প্রচার হবে ম্যাচগুলি। পাশাপাশি, ZEE5 অ্যাপ এবং অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে লাইভ স্ট্রিমিং। প্রথম ম্যাচটি ১২ জুন (ভারতীয় সময় অনুযায়ী) অনুষ্ঠিত হবে।
সাবস্ক্রিপশন প্ল্যান ও খরচ: বিশ্বকাপ উপলক্ষে ZEE5 নিয়ে এসেছে বিশেষ অফার:
-
৩ মাসের প্ল্যান: ‘All Access + Sports Pack’-এর বিশেষ দাম এখন ৭৯৯ টাকা (প্রতি মাসে খরচ ২৬৬ টাকা)। এই প্ল্যানে একই সঙ্গে ৩টি ডিভাইসে খেলা দেখা যাবে।
-
১২ মাসের প্ল্যান: ১৬৯৯ টাকায় মিলছে এক বছরের সাবস্ক্রিপশন (আসল দাম ৩৫৮৮ টাকা)। এতে মাসে খরচ পড়বে মাত্র ১৪২ টাকা।
যেভাবে সাবস্ক্রাইব করবেন: প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ZEE5 অ্যাপটি ডাউনলোড করুন। এরপর অ্যাকাউন্ট খুলে আপনার পছন্দমতো প্ল্যান নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করলেই সরাসরি উপভোগ করতে পারবেন ১০৪টি ম্যাচ।
ফ্রি বা কম খরচে দেখার কৌশল: পকেট বাঁচিয়েও বিশ্বকাপ দেখার কিছু দারুণ উপায় রয়েছে:
-
ISP অফার: ACT ফাইবারনেট ব্যবহারকারীরা নির্দিষ্ট প্যাকের সঙ্গে ১ মাসের ZEE5 সাবস্ক্রিপশন বিনামূল্যে পাচ্ছেন।
-
মোবাইল অপারেটর: Jio, Airtel বা Vi-এর বিভিন্ন রিচার্জ প্ল্যানের সঙ্গে ওটিটি (OTT) সাবস্ক্রিপশন থাকে। আপনার রিচার্জ প্ল্যানটি চেক করে দেখতে পারেন সেখানে ZEE5 অন্তর্ভুক্ত কি না।
-
বান্ডল প্যাক: Jio Fiber, Jio AirFiber বা Airtel Xtreme-এর বান্ডল প্যাক রিচার্জ করলে সেখানেও ZEE5-এর সুবিধা পাওয়া যায়। যেমন, ৫৯৯ টাকার Jio AirFiber প্ল্যানে একাধিক অ্যাপের সঙ্গে ZEE5-এর সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।
-
DD Sports: যারা সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখতে চান, তাদের জন্য ভরসা DD Sports। তবে সব ম্যাচ নয়, উদ্বোধনী ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মতো বিশেষ ম্যাচগুলো তারা সরাসরি সম্প্রচার করবে।
আপনার ফুটবল উন্মাদনাকে আরও রঙিন করতে আজই বেছে নিন আপনার পছন্দের মাধ্যম। শুরু হোক ফুটবলের নয়া অধ্যায়!